News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ৯ ই আগস্ট উত্তর প্রদেশের ফৈজাবাদে এক বিশাল সমাবেশ যোগ দেবেন অখিলেশ যাদব
Image

আগামী ৯ ই আগস্ট উত্তর প্রদেশের ফৈজাবাদে এক বিশাল সমাবেশ যোগ দেবেন অখিলেশ যাদব

ফৈজাবাদ , ৬ আগস্ট (হি.স) : আগামী ৯ ই আগস্ট সমাজবাদী পার্টির ক্রান্তি দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে উত্তরপ্রদেশের মড়নায় অবস্থিত স্বর্গীয় রাজবলী স্মারক পাবলিক ইন্টার কলেজের ময়দানে এক জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত জনসভায় উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও মুলায়মসিং যাদবের পুত্র অখিলেশ যাদব।
উক্ত জনসভা আয়োজনের প্রস্তুতি কেমন চলছে তা নিরিক্ষণ করার জন্য সমাজবাদী দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনা করেন সমাজবাদী দলের নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শৈলেন্দ্র যাদব। তিনি নিজে সভাস্থল ঘুরে দেখেন। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও রাজ্যের প্রাক্তন বিধায়ক রাজবলী যাদবের মূর্তির পাদ-দেশে যে সভার আয়োজন করা হয়েছে তার প্রস্তুতির কাজ তিনি সরজমিনে খতিয়ে দেখেন। তিনি জানান যে আগামী ৯ ই আগস্ট অনুষ্ঠিত এই সভাকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য দলীয় বৈঠকের এই ধারা অব্যাহত থাকবে। এছাড়াও সমাজবাদী দলের বিভিন্ন বিভাগগুলোও নিজেদের মধ্যে বৈঠক করবে এই সভাকে সাফল্য মন্ডিত করার জন্য।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী শৈলেন্দ্র যাদব বলেন যে যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে সাধারণ মানুষের বিশেষ করে কৃষক , দলিত , ব্যবসায়ী , সংখ্যালঘু , প্রান্তিক মানুষের অবস্থা বিপর্যস্ত । এদিকে বীকাপুরের প্রাক্তন বিধায়ক আনন্দসেনও সভাস্থালের প্রস্তুতি কেমন চলছে তা খতিয়ে দেখেন । এছাড়াও রাজবলী স্মারক সমিতির প্রবন্ধক রাজ বাহাদুর যাদব সভার প্রস্তুতির জন্য প্রাক্তন মন্ত্রী শৈলেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন ।
সমাজবাদী দলের সর্বভারতীয় সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিজের শহর ফৈজাবাদের মড়নায় অবস্থিত স্বর্গীয় রাজবলী স্মারক পাবলিক ইন্টার কলেজের ময়দানে এক ঐতিহাসিক জনসমাবেশ হতে চলেছে বলে দাবি করেছেন দলীয় নেতৃত্ব।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top