News Flash

Image

পথ দুর্ঘটনায় আহত ৪

হৃষিকেশ, ৬ আগস্ট (হি.স.): শনিবার গভীর রাতে হৃষিকেশ বদ্রীনাথ মার্গের কাছে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে চার ব্যক্তি| জানা গিয়েছে, ওই দিন রাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাছে একটি খালে উল্টে গেলে দুর্ঘটনা ঘটে| আহতদের স্থানীয় রাজকীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ জানিয়েছে, বেশ কয়েক জন ব্যক্তি ওই গাড়িটি করে মুজাফফর নগর থেকে জশিমঠের দিকে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে| এর পর স্থানীয় লকারে আপতকালিন সেবা ১০৮ এর সাহায্যে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়| আহতদের নাম দিল শের(২৮), তার পুত্র নওশের রানা, ফের্জান (১৭) ও মনিষ পাল (২৩)| এদের সকলের বাড়ি মোজাফফর নগর ও রহমত নগর এলাকায়|

পথ দুর্ঘটনায় ব্যক্তির মৃত্যু

রাঁচি, ৬ আগস্ট (হি.স.): ঝাড়খন্ডে পথ দুর্ঘটনায় পৌড়ার মৃত্যু | রবিবার সকালে কদ্রামা জেলার তেলৌয়া থানা এলাকায় ৩১ নম্বর জাতীয় সরগে রাঁচি-পাটনা রোডে একটি বোলেরোর সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষ হলে এক ব্যক্তির মৃত্যু হয়| মৃতের নাম অক্ষর হোসের (৫০)| বাড়ি ডোমচন্দ্র প্রখন্ডের বুগরী এলাকায় | এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা কিছু সময়ের জন্য পথ অবরোধ করে| ফলে ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়| পরে ঘটনাস্থলে পুলিশ এসে অবরোধ তুলে দেয়| এবং মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়|হিন্দুস্থান সমাচার/জয়দীপ

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top