News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আইএস মদতপুষ্ট বাংলাদেশি জঙ্গি
Image

উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আইএস মদতপুষ্ট বাংলাদেশি জঙ্গি

লখনউ, ৬ অগাস্ট (হি.স.) : উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হল আইএস মদতপুষ্ট এক বাংলাদেশি জঙ্গিকে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জঙ্গি বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য| এই সংগঠনের বিরুদ্ধেই বাংলাদেশের একাধিক ব্লগার এৱং বুদ্ধিজীবীদের হত্যা করার অভিযোগ রয়েছে| মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত এই আনসারুল্লাহ ৱাংলা টিম| সেই কারণে এই জঙ্গি সংগঠনকে আইএসের বাংলাদেশের আইএস শাখা সংগঠনও ৱলা হয়ে থাকে| ধৃত আনসারুল্লাহ ৱাংলা টিমের ওই জঙ্গি মুজফফরনগর এলাকায় অন্যান্যদের জন্য জাল পরিচয়পত্র জোগাড় করার চেষ্টা করছিল| আইএস ভাবধারায় উদ্বুদ্ধ জঙ্গির গ্রেফতার ঘিরে কপালে ভাজ পড়েছে প্রশাসনিক কর্তাদের| শুধু তাই নয়, মুজফফরনগরের মট এলাকায় এই ধরণের জঙ্গির জাল পরিচয়পত্র জোগাড়ের বিষয়টিও ভাবাচ্ছে গোয়েন্দাদের|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top