News Flash

  • Home
  • Uncategorized
  • অমিত শাহের সঙ্গে বৈঠক হল সুদীপ বর্মণ সহ পাঁচ বিধায়কের, কাল সমাবেশ করে বিজেপিতে যোগদান
Image

অমিত শাহের সঙ্গে বৈঠক হল সুদীপ বর্মণ সহ পাঁচ বিধায়কের, কাল সমাবেশ করে বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগষ্ট৷৷ সুদীপ রায় বর্মণ সহ তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন ৫ বিধায়ক শনিবার বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎকরেছেন৷ সাক্ষাৎকার কালে পাঁচ বিধায়ক ছাড়াও প্রাক্তন পৌরপিতা এবং এক যুব নেতাও উপস্থিত ছিলেন৷ গতকাল রাতেই সাক্ষাতের কথা ছিল৷ কিন্তু পরবর্তী সময় আজ সকাল ১০টা পর্যন্ত তা পিছিয়ে যায়৷ পরে প্রায় ১১ টা নাগাদ আজ তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্নদের নিয়ে রাজ্য পিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব, প্রভারী সুনীল দেওধর এবং আসামের অর্থমন্ত্রী  হেমন্ত বিশ্বশর্র্ম অমিত শাহের দিল্লিস্থিত আবাসে যান৷ সেখানে প্রায় ৪০ মিনিট আলোচনা হয়৷ আলোচনা কালে বিজেপি’র সর্ববারতীয় সভাপতি অমিত শাহকে রাজ্যের বিধায়করা জানিয়েছেন তারা এখন থেকে বিজেপির হয়ে কাজ করবেন৷ আজ বিকালে বিজেপির প্রভারী সুনীল দেওধর জানিয়েছেন, বিধায়করা সর্বভারতীয় সভাপতির কাছে গিয়ে বিজেপির হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন৷ উভয়পক্ষের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয় এবং সর্বভারতীয় সভাপতি তাদের কাছ থেকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তর খোঁজ খবর নেন৷ একেই সঙ্গে বিজেপিতে সামিল হওয়ার জন্য তাদের ধন্যবাদ জানিয়ে কিছু উপদেশও দেন সর্ববারতীয় সভাপতি৷ সুনীল দেওধর বলেন, আজকের বৈঠকে এছাড়া আর বিশেষ কিছু আলোচনা হয়নি৷ তবে দুর্র্গেসবের পরেই রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি রাজ্যে বেশ কয়েকটি সভাও করবেন৷ তার পরেই সর্বভারতীয় সভাপতি অমিত শাহও ত্রিপুরায় আসবেন৷ সুনীল দেওধর আশা প্রকাশ করে বলেন, এতদিন রাজ্য বিধানসভায় বিজেপির কোন প্রতিনিধি ছিলেন না এখন ৬ জন বিধায়ক বিজেপির হয়ে মত প্রকাশ করবেন৷ বিধানসভা  ও বিধানসভার বাইরে এর বিস্তর প্রভাব পড়বে৷ এদিকে সভাপতি বিপ্লব কুমার দেব ফোনে জানিয়েছে, বিজেপিতে সামিল হবার ক্ষেত্রে কারোরই কোন পূর্ব শর্ত নেই৷ আর বিজেপি পূর্ব শর্ত অনুযায়ী কাউকে দলে নেওয়া হবে না৷ তবে এখন ত্রিপুরায় বাম শাসনের অবসানের সূচনা হয়ে গেছে৷ এখন সিপিআইএম’এ স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের বিজেপিতে আগমন শুরু হবে৷ উল্লেখ করা যেতে পারে আগামী ৭ তারিখ ৬ তৃণমূল   বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন৷ ত্রিপুরার ক্ষমতাসীন সিপিআইএম’এর বেশ কয়েকজন বিধায়ক৷ বিজেপি তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলছে৷ বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা ত্রিপুরার প্রভারী সুনীল দেওধর দিল্লি থেকে টেলিফোনে হিন্দুস্থান সমাচারকে জানিয়েছে, আগামী কয়েক মাসেই সিপিআইএম’র পতন সুনিশ্চিত হয়ে যাবে৷ এখন শুধু বাম বিরোধী অন্য দল গুলোই নয়, সিপিআইএম-এ ভাঙছে৷ সিপিআইএম-এর বেশ কয়েকজন বিধায়ক বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলছেন৷ এরা বিজেপিতে সামিল হবেন৷ তবে এখনই তারা নানা ভাবে বিজেপিকে সাহায্য করছেন৷ দুর্নীতি সংক্রান্ত অনেক গোপন তথ্য তারাই বিজেপিকে দিয়ে দিচ্ছে৷ যা বিজেপি তথ্য প্রমাণ সহ প্রচারে নিয়ে আসছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top