News Flash

  • Home
  • Uncategorized
  • শনিবার দিল্লির সংসদ ভবনে অনুষ্ঠিত হতে চলেছে উপরাষ্ট্রপতি পদে নির্বচন
Image

শনিবার দিল্লির সংসদ ভবনে অনুষ্ঠিত হতে চলেছে উপরাষ্ট্রপতি পদে নির্বচন

নয়াদিল্লি , ৫ আগস্ট (হি.স): শনিবার দিল্লির সংসদ ভবনে অনুষ্ঠিত হতে চলেছে উপ-রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন।উপ-রাষ্ট্রপতি পদে এনডিএ পদপ্রার্থী বেঙ্কাইয়া নাইডুর বিরুদ্ধে লড়তে দেখা যাবে প্রাক্তন আইএফএস অফিসার ও পশ্চিম বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে।লোকসভা ও রাজ্যসভায় আসন সংখ্যার হিসেবে এগিয়ে বিজেপির পদপ্রার্থী প্রাক্তন জাতীয় সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয়মান্ত্রি বেঙ্কাইয়া নাইডু।
শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব।চলবে বিকেল ৫ টা পর্যন্ত ।সন্ধ্যা ৭ টার সময়ে জানা যাবে কে হবেন ভারতের ত্রয়োদশ উপ-রাষ্ট্রপতি।বিহারের জেডিইউ ও ওডিশার বিজেডি জানিয়েছে তারা গোপালকৃষ্ণ গান্ধীকেই সমর্থন করবেন।
লোকসভায় ৫৪৫টি আসনের মধ্যে ৩৩৮ টি আসন এনডিএ য়ের দখলে রয়েছে ।পাশাপাশি রাজ্যসভায় ২৪৫ টি আসনের মধ্যে এনডিএ য়ের দখলে রয়েছে ৮০ টি । ওদিকে এআইএডিএম,টিআরএস, ওয়াইএসআর কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এনডিএ প্রার্থীকেই সমর্থন করবেন।লোকসভায় দক্ষিণের এই তিনটি দলের মিলিত আসন সংখ্যা হল ৫০ ও রাজ্যসভায় ১৭ ।এভাবে ৪৮৪ জন সাংসদের সমর্থন বেঙ্কাইয়া নাইডু পাচ্ছেন।উল্লেখ্য লোকসভা সংসদে ২ টি আসন খালি পড়ে আছে ও লোকসভার বিজেপি সাংসদ ছেদি পাসওয়ানের বিরুদ্ধে ভোট না দেওয়ার নিষেধাঞ্জা রয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top