News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের রাজনীতিতে অংশগ্রহণ করতে, তৎপর ২৬/১১ র মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সাঈদ
Image

পাকিস্তানের রাজনীতিতে অংশগ্রহণ করতে, তৎপর ২৬/১১ র মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সাঈদ

ইসলামাবাদ , ৪ আগস্ট (হি.স.) : পাকিস্তানের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করার চেষ্টা করছেন কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনের জমাত-উদ-দাওয়ার নেতা , লস্কর-ই- তৈবার সহ প্রতিষ্ঠাতা ও ২৬/১১ মুম্বাইয়ের হামলার মূলচক্রী হাফিজ সাঈদ । হাফিজ সাঈদ তার নিজস্ব রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগের জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনের কাছে নিবন্ধীকরণের জন্য আর্জি জানিয়েছেন ।

উল্লেখ্য আমেরিকার চাপে পড়ে পাকিস্তানের প্রশাসন গত কয়েক মাস ধরে হাফিজ সাঈদকে গৃহবন্দী করে রেখেছেন ।পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার তার গৃহবন্ধী সময়কাল আরও দুই মাস বাড়িয়েছে।

পানামা পেপার্স কেলেঙ্কারি জন্য পাকিস্তানের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের পরে যে রাজনৈতিক সঙ্কট দেখা দিয়েছে ,তাকেই কাজে লাগিয়ে পাকিস্তানের রাজনীতি প্রাসঙ্গিক হতে চাইছেন এই সন্ত্রাসবাদী নেতা । যদি পাকিস্তানের নির্বাচন কমিশন তার দলকে স্বীকৃত দেয় নি তবে এই সন্ত্রাসবাদী নেতা পাকিস্তান রাজনীতিতে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে ।

২৬/১১ মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হানার মূলচক্রী হলেন এই হাফিজ সাঈদ। তার বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারতে সন্ত্রাস ছড়ানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে । ভারত হাফিজ সাঈদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক স্তরে বারবার আর্জি জানিয়ে আসছে | আমেরিকার চাপে পড়ে পাকিস্তান সম্প্রতি তাকে গৃহবন্দী করেছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top