News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরি বঞ্চনা ইস্যুতে রাজ্য সরকারেকে নোটিশ হাইকোর্টের
Image

চাকরি বঞ্চনা ইস্যুতে রাজ্য সরকারেকে নোটিশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট ৷৷ চাকরি বঞ্চনা ইস্যুতে রাজ্য সরকারকে নোটিশ জারি করল হাইকোর্ট৷ বঞ্চনার অভিযোগ হাইকোর্টে পৃথক পৃথক রিট আবেদন করেছিলেন রাজ্যের চাকরি-হারা কম্পিউটার শিক্ষকরা৷ সম্প্রতি রাজ্য শিক্ষা দফতর প্রায় ১৩ হাজার নতুন শূন্য পদে নিয়োগের পিজ্ঞপ্তি জারি করেছে৷ বঞ্চিত কম্পিউটার শিক্ষকদের দাবি ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী কম্পিউটার ফ্যাকাল্টিদের যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কৌশলে শিক্ষা দফতর এই কম্পিউটার ফ্যাকাল্টিদের সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণ থেকে বঞ্চিত করেছে৷ বঞ্চিত চাকরি প্রার্থীদের অভিযোগ রাজ্যের ১০,৩২৩ জন চাকরি হারা শিক্ষকদের চাকরিতে নিয়োগের পথ সুগম করার জন্য ইচ্ছাকৃত ভাবে ইন্টারভিউ অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করছে৷ শিক্ষা দফতরের ঘোষণা অনুযায়ী এই ১৩ হাজার অশিক্ষক পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যিক বলে জানানো হয়েছে৷ এই বিজ্ঞপ্তির পর পরই রাজ্যের বিভিন্ন সুকলে এক সময়ে কর্মরত কম্পিউটার ফ্যাকাল্টিরা নতুন করে আশার আলো দেখতে পায়৷ কিন্তু পরবর্তী সময় স্কিম শেষ হয়ে গেলে সাড়া রাজ্যের প্রায় ৭০০ কম্পিউটার ফ্যাকাল্টি চাকরি হারায়৷ সম্প্রতি শিক্ষা দফতর প্রায় ১৩ হাজার পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি হারা কম্পিউটার ফ্যাকাল্টিদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দুটিই রয়েছে৷ বিজ্ঞপ্তি পাওয়ার পর কম্পিউটার ফ্যাকাল্টিরা নিজ নিজ পূর্বের চাকরীস্থলে যোগাযোগ করে৷ কিন্তু এখানেই আসে বিপত্তি৷ শিক্ষকতার অভিজ্ঞতা থাকা সত্বেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজ্ঞতার শংসাপত্র ইস্যু করতে বেঁকে বসে৷ আবার কোন কোন ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ শংসাপত্র দিলেও বিদ্যালয় শিক্ষা দফতর জেলা উপ অধিকর্তা শংসাপত্র কাউন্টার সাইন দিতে অস্বীকরা করে৷
শিক্ষা দফতরের এই বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে বঞ্চিতরা প্রথমে শিক্ষা অধিকর্র্তকে উকিল নোটিশ দিয়ে ও পরে সশরীরে সাক্ষাৎ করে চূড়ান্ত অপমান ছাড়া কোন সদুত্তর পাননি৷ শেষ পর্যন্ত শিক্ষা দফতরের এই অবস্থানের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা (ডব্লিউ পিসি-৮৮৯ ও অন্যান্য) দাখিল করেন বঞ্চিতরা৷ তারা মামলার একসাথে শুনানি গ্রহণের পর অভিজ্ঞতার শংসাপত্র ইস্যু না করার কারণ জানতে চেয়ে বিচারপতি রাজ্য সরাকারকে নোটিশ করেছে বলে জানিয়েছেন বঞ্চিতদের তরফে যুগ্মভাবে মামলা পরিচালনাকারী আইনজীবী অভিজিৎ সেনগুপ্ত ও সিরাজ আলী৷ ৭ দিনের মধ্যে রাজ্য সরকারকে এই নোটিশের জবাব দাখিল করতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top