News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন ও সিনাই নদীর উপর সেতুর উদ্বোধন
Image

কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন ও সিনাই নদীর উপর সেতুর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট ৷৷ স্বাস্থ্য ও পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী আজ ডুকলী ব্লকের মিশ্র জনবসতিপূর্ণ গ্রাম কাঞ্চমালায় নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য এবং সিনাই নদীর উপর নবনির্মিত কাঞ্চনমালা – পূর্বচাম্পা মুড়া পাকা সেতুন উদ্বোধন করেছেন৷ এখন থেকে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি ২৪ ঘন্টা খোলা থাকবে৷ আগে এর পরিষেবা ছিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত৷ গ্রামোন্নয়ন দপ্তর এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি নির্র্মণ করেছে৷ এর জন্য ব্যয় হয়েছে ৪২ লক্ষ টাকা৷ অপরদিকে, পূর্ত দপ্তরের তত্বাবধানে কোলমাইনস এসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড সিনাই নদীর উপর ৫০ মিটার দৈর্ঘ ও ৭৩০ মিটার প্রস্ত এই সেতুটি নির্র্মণ করেছে৷ এতে ব্যয় হয়েছে ৫৪৩ লক্ষ্য টাকা৷
এ উপলক্ষ্যে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী রাজ্যে জাতি – উপজাতির মধ্যে শান্তি – সম্প্রীতি অক্ষুন্ন রাখার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, এক সময় কাঞ্চনমালা সহ আশপাশ গ্রামে সন্ত্রাসবাদীদের আক্রমণে অনেক রক্ত ঝড়েছে৷ জাতি-উপজাতির গণতন্ত্র প্রিয় শান্তিকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসে শান্তির পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে৷ আজ সারা রাজ্যে শান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে৷ একে আরো সংহত করতে হবে৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানী আগরতলা সংলগ্ণ এই দক্ষিম অঞ্চলে একমাত্র স্বাস্থ্য পরিষেবার কেন্দ্র ছিল আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র৷ সম্প্রতি জম্পুইজলা ও টাকার জলায় এরূপ দু’টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে৷ আজ এখানে চালু করা হল৷ আমরা চাই সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খাদ্য, বাসস্থান, বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জলের সুব্যবস্থা হোক৷ আমরা চাি সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খাদ্য, বাসস্থান, বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জলের সুব্যবস্থা হোক৷ আমরা সকলকে সঙ্গে নিয়ে রাজ্যকে এগিয়ে নিতে চাই৷ কিন্তু রাজ্যের বিভেদকামী শক্তি রাজ্যকে ভাগ করতে চায়৷ এর থেকে আমাদের সতর্ক থাকতে হবে৷
সম্মানিত অতিথির ভাষণে বিধায়ক কেশব দেববর্র্ম বলেন, রাজ্য সরকারের উন্নয়ন কর্মধারায় এক সময়ে পিছিয়ে পনা গ্রাম আজ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে৷ সম্মানিত অতিথি হিসাবে বিধায়ক নারায়ণ চৌধুরী ও বিধায়ক রাজকুমার চৌধুরী বক্তব্য রাখেন এবং রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান৷ এছাড়া, বক্তব্য রাখেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্ত ডাঃ এন ডার্লং৷ স্বাগত ভাষণ দেন পূর্ত দপ্তরের সার্কেল ফোর -এর তত্বাবধায়ক বাস্তুকার শংকর বণিক৷ অনুষ্ঠানে সুরঝর্ণার শিল্পীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন৷ পরিবেশিত হয় স্বাস্থ্য বিষয়ক নাটক৷ সভাপতিত্ব করেন ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রমিলা রায় (সরকার)৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top