News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রে মর্মান্তিক দুর্ঘটনা, ৪ জন স্প্যানিশ নাগরিক সহ মৃত ৫
Image

অন্ধ্রে মর্মান্তিক দুর্ঘটনা, ৪ জন স্প্যানিশ নাগরিক সহ মৃত ৫

তিরুপতি, ৫ আগস্ট (হি.স.): অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন স্প্যানিশ নাগরিক সহ মোট ৫ জন| মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন| শনিবার সকাল ১০টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে চিত্তোর জেলার পুঙ্গানুর মন্ডলের ইয়েতালাভাঙ্কা এলাকায়| উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সাত জন স্প্যানিশ নাগরিকের একটি দল টেম্পোতে করে পন্ডিচেরি যাচ্ছিলেন| সকাল তখন ১০টা হবে, ইয়েতালাভাঙ্কা এলাকায় একটি ট্রাকের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়|
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সা চলাকালীন প্রাণ হারান ৪ জন স্প্যানিশ নাগরিক সহ মোট ৫ জন| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন আরও দু’জন| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

মহীশূরে সড়ক দুর্ঘটনা, মৃত ৩
বেঙ্গালুরু, ৫ আগস্ট (হি.স.): মহীশূরের কাছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন জন ব্যক্তি| এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৪ জন| দুর্ঘটনায় মৃতদের নাম হল, রঘু (২৫), মহাদেবম্মা (৪৫) এবং বসম্মা (৩৬)| তাঁদের বাড়ি টি নরসীপুরা নগর এলাকায়| গুরুতর আহত অবস্থায় ৪ জনকে মহীশূরের কে আর হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে টি নরসীপুরা তালুকের কেম্পিআনাহুন্ডি গ্রামের কাছে| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার সকালে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরি ও গাড়ির মধ্যে| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| চিকিত্সা চলাকালীন তিন জনের মৃত্যু হয়েছে| বাকি চার জন মহীশূরের কে আর হাসপাতালে চিকিত্সাধীন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top