News Flash

  • Home
  • Uncategorized
  • ৯ আগস্ট জাতীয় কৃমিনাশক দিবসের আগস্ট রাউন্ড কর্মসূচীর উদ্বোধন
Image

৯ আগস্ট জাতীয় কৃমিনাশক দিবসের আগস্ট রাউন্ড কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট ৷৷ আগামী ১০ আগস্ট জাতীয় কৃমিনাশক দিবসের আগস্ট রাউন্ড কর্মসূচী সংগঠিত করা হবে৷ ঐ দিন রাজ্যের সমস্ত সরকারী ও বেসরকারী বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ১ থেকে ১৯ বছর বয়সের সমস্ত শিশু ও কিশোর-কিশোরীকে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ ‘অ্যালবেনডাজোল’ কাওয়ানো হবে৷ আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ তিনি জানান, আগস্ট রাউন্ডে মোট ১১ লক্ষ ১৩ হাজার ৬২ জন শিশু ও কিশোর-কিশোরীকে কৃমিনাশক ঔষধ ‘অ্যালবেনডাজোল’ খাওয়ানোর লক্ষ মাত্রা নেওয়া হয়েছে৷ ৪ হাজার ৮৬১ টি সরকারী ও বেসরকারী বিদ্যালয়  এবং ৯ হাজার ৯১১ টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাধ্যমে এই লক্ষমাত্রা পূরণ করা হবে৷ প্রতিটি অঙ্গনওয়ানী কেন্দ্রে ১ থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশু এবং প্রতিটি সরকারী ও বেসরকারী বিদ্যালয়ে ৬ থেকে ১৯ বছর বয়সের শিশু, কিশোর-কিশোরীদের একটা আস্ত ‘অ্যালবেনডাজোল’ ট্যাবলেট খাওয়ানো হবে৷ যদি অসুস্থতা বা অনুপস্থিতির কারণে কোনো শিশু, কিশোর-কিশোরী ১০ আগস্ট কৃমিনাশক ঔষধ গ্রহণ করতে না পারে তাহলে সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ী  কেন্দ্রে ১৭ আগস্ট মপআপ দিবসে এই ঔষধ খাওয়ানো হবে বলে তিনি জানান৷ স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, কৃমিনাশক  দিবসের আগস্ট রাউন্ড কর্মসূচীর রাজ্যভিত্তিক উদ্বোধন অনুষ্ঠানটি আগামী ৯ আগস্ট সাব্রুম মহকুমার সাঁতচাঁদ ব্লকের কলাছড়ার বার্র্দং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হাবে৷ এর উদ্বোধন করবেন কারামন্ত্রী মনীন্দ্র রিয়াং৷ এই কর্মসূচীর সফল রুপায়ণের জন্য স্বাস্থ্যদপ্তর, শিক্ষাদপ্তর এবং সমাজ কল্যাম ও সমাজ শিক্ষা দপ্তর যৌথভাবে কাজ করছে৷ উল্লেখ্য ভারত সরকারের নির্দেশিকা অনুসারে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারী জাতিয় কৃমিনাশক দিবসের অঙ্গ হিসাবে রাজ্যের সমস্ত সরকারী ও বেসরকারী বিদ্যালয় অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ১ থেকে ১৯ বছর বয়সের সমস্ত শিশু ও কিশোর-কিশোরীদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো শুরু হবে৷ ২০১৬ সাল থেকে বছরে ফেব্রুয়ারি ও আগস্ট এই দুই রাউন্ডে কৃমিনাশক দিবস কর্মসূচী পালন করা হচ্ছে৷ আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্যমিশনের মিশন অধিকর্তা ডাঃ শৈলেশ যাদব৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top