News Flash

  • Home
  • Uncategorized
  • ৯৯২ কোটি টাকার ওষুধ কেলেঙ্কারিতে রাজ্যের অনেক মন্ত্রীকে জেলে যেতে হবে ঃ সুবল ভৌমিক
Image

৯৯২ কোটি টাকার ওষুধ কেলেঙ্কারিতে রাজ্যের অনেক মন্ত্রীকে জেলে যেতে হবে ঃ সুবল ভৌমিক

আগরতলা, ০৪ আগষ্ট (হিস)৷৷ ৯৯২ কোটি টাকার ওষুধ কেলেঙ্কারিতে রাজ্যের অনেক নেতা মন্ত্রীকে জেলে যেতে হতে পারে বলে দাবী করেন বিজেপী রাজ্য সভাপতি সুবল ভৌমিক৷ দুর্নীতির তদন্ত হলেই সব ফাঁসবে বলেও তার অভিমত৷ তিনি জানান, আগামী ৪৫ দিন পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অনেক পাল্টে যাবে৷ রাজ্যের মানুষ এখন সত্যিকারের পরিবর্তন চাইছেন৷ বামফ্রন্ট সরকার রাজ্যের উন্নয়নে পুরোপুরি ব্যর্থ বলে তিনি দাবী করেন৷ বিজেপির রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক আরও বলেন, রাজ্য থেকে  শুধু রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন নয়, বিজেপি দল চাইছে রাজ্যে সামাজিক পরিবর্তনেরও৷ দুর্নীতি সর্বত্র ছেয়েগেছে৷ ৯৯২ কোটি টাকার ওষুধ কেলেঙ্কারিতে রাজ্যের অনেক নেতা মন্ত্রীকে জেলে যেতে হবে৷ যেখানেম্যালেরিয়া এর আন্ত্রিকে ওষুধের অভাবে লোক মারা যায়৷ তিনি বলেন, রাজ্যে বিজেপি দল ক্ষমতায় এলে রাজ্য থেকে চিরতরে সন্ত্রাস, অত্যাচার বন্ধ করে দেওয়া হবে৷ বিজেপি চায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top