News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ দফা দাবীতে কদমতলায় তৃণমূলের মিছিল ও সভা
Image

পাঁচ দফা দাবীতে কদমতলায় তৃণমূলের মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৪ আগষ্ট৷৷ কদমতলা বাজারে কুর্তী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও বাজার সভা করা হয় শুক্রবার সন্ধ্যায়৷ প্রথমে একটি মিছিল গোটা কদমতলা এলাকা ঘুরে তারপর সভায় মিলিত হয়৷ মূলত পাঁচটি দাবীতে এই মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে৷ দাবীগুলি হচ্ছে, কদমতলাকে মহকুমা ঘোষণা করতে হবে৷ কদমতলায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে৷ চুড়াইবাড়িতে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করতে হবে৷ কদমতলায় কলেজ স্থাপন করতে হবে এবং ধর্মনগর রেল স্টেশনকে রেল ডিভিশনে রূপান্তরিত করতে হবে৷
এদিনের বিক্ষোভ মিছিল ও সভায় উপস্থিত নেতারা রাজ্যের বামফ্রন্ট সরকারের বিভিন্ন দুর্নীতির কথা জনসমক্ষে তুলে ধরেন৷ বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ রাজ্যকে লুটেপুটে খাচ্ছে৷ এমনকি কেন্দ্রীয় সরকার রাজ্যের গরীব মানুষদের সাথে ছিনিমিনি খেলছে৷ নোটবন্দি থেকে শুরু করে জিএসটি চালু করার তীব্র সমালোচনা করেন তৃণমূল নেতারা৷ এমনকি রাজ্যের চৌদ্দ লক্ষ দশ হাজার মানুষের দশ হাজার কোটি টাকা চিটফান্ড দ্বারা রাজ্যের মানুষ প্রতারিত৷ তারও কোনও সুষ্ঠু তদন্ত হচ্ছে না বলেও কটাক্ষ করেন বক্তারা৷ পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আরও বলেন, আগামী ছয় আগস্ট দলের রাজের দায়িত্বপ্রাপ্ত বঙ্গের নেতা সব্যসাচী দত্ত আগরতলায় আসছেন৷ তিনি আসার পর রাজ্যের তৃণমূল কংগ্রেস রাজ্যে আরও শক্তিশালী হবে বলে বক্তারা প্রত্যয় ব্যক্ত করেছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top