News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষমতায় এলেই নিয়মিত হবে সর্বশিক্ষার শিক্ষকরা ঃ বিজেপি
Image

ক্ষমতায় এলেই নিয়মিত হবে সর্বশিক্ষার শিক্ষকরা ঃ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট ৷৷ রাজ্যের সর্ব-শিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিত করণের আশ্বাস দিয়েছে ভারতীয় ভারতীয় জনতা পার্টি৷ সরকার গঠনের পর অনতিবিলম্বে বিজেপি সরকার তাদের নিয়মিত করবে বলে ঘোষণা দিয়েছে৷ বিজেপি এও জানিয়ে দিয়েছে বিজেপি শাসিত প্রতিটি রাজ্যেই সর্ব-শিক্ষায় নিযুক্ত শিক্ষকরা নিয়মিত হয়ে গেছেন৷ সর্বশেষ মনিপুরে এই শিক্ষকদের নিয়মিত করা হয়েছে৷ পার্টির তরফে এই ইস্যুতে রাজ সরকারের অবস্থানের তীব্র নিন্দা করা হয়েছে৷ বিজেপির মুখপাত্র ডাঃ অশোক সিনহা আজ এ বিষয়ে পার্টীর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘রাজ্যের বামফ্রন্ট সরকারের মানবতা বোধও নেই৷ রাজ্য সরকারের  কার্যকলাপে তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিজেপি৷’ তিনি আরও বলেন, ‘এই সরকারের কাছ থেকে কোন ধরনের আশা করাই বৃথা৷ কারণ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্ঢারে চড়ে ভূমিকম্প বিধবস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ১৫০ টাকা তুলে দেন৷ এতে বোঝা যায়, তাদের মানসিকতাটা কি৷ তারা কারোর জন্যই হাত খুলবে না৷ তাি, বামেদের হত সবসময় মুষ্টিবদ্ধ থাকে৷’ তিনি বলেন, ‘রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর আইনের আওতায় থেকেই সর্ব-শিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিত করার কাজ অগ্রাধিকারের সাথে সম্পন্ন করা হবে৷ একেই সঙ্গে চলতি আন্দোলনে পূর্ণ সমর্থন জানায় বিজেপি৷’ ত্রিপুরা সর্ব-শিক্ষা অভিযানে নিযুক্ত শিক্ষকদের সংগঠন টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমরণ অনশন আজ চতুর্থ দিনে পড়ল৷ নিয়মিত-করণের দাবীতে আমরণ অনশনকারীরা পুনরায় রাজ্য সরকারকে সতর্ক  করে দিয়েছে৷অ্যাসোসিয়েশনের সম্পাদক বাস্তব দেববর্র্ম বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলেবে৷ আমরণ অনশন করতে গিয়ে যদি মরতে হয় অ্যাসোসিয়েশন এব্যাপারে প্রস্তুত৷ আবেদন নিবেদন অনেক হয়েছে৷ এবার মরণপণ লড়াই৷ আমাদের লড়াইয়েই এই সরকার ক্ষমতায় এসেছে৷ এখন সব ভুলে গেছে৷’ তিনি জানান, রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোন সাড়া  তারা পাননি৷ উল্টো শিক্ষামন্ত্রী প্রেস নোটে যে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন একে অসত্য, অমানবিক ভিত্তিহীন বলে মনে করে৷ অ্যাসোসিশেশনের সম্পাদক অভিযোগ করেছেন, ‘রাজ্য সরকার ২০১০-১১ অর্থ বছরে এই শিক্ষকদের জন্য নিয়মিত স্কেলে বেতন দেওয়ার প্রস্তাব রাখলে কেন্দ্রীয় সরকার সেই মতো অর্থ বরাদ্দ করছে৷ দেশের কোন রাজ্যেই সর্ব-শিক্ষার শিক্ষকদের নিয়মিত করেনি বলে শিক্ষামন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ অসত্য৷ ‘মন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধীতা করেন সম্পাদক৷ সংগঠনের সভাপতি সজল দেব বলেন, ‘অ্যাসোসিয়েশন দাবী থেকে সরে আসবে না এটা নিশ্চিত৷ নিয়মিত না করা পর্যন্ত এই আন্দোলন চলবে৷ যদি মরতে হয় মরবো অনশন মঞ্চেই৷’ এইদিকে জানা গেছে, আন্দোলনকারীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পরেছেন৷ চিকিৎসা পরিষেবা নেবার জন্য বলা হলেও আন্দোলনকারীরা নেবেন না বলে স্থানীয় প্রসাসনের আধিকারিকদের জানিয়ে দিয়েছেন৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top