News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে যান সন্ত্রাসের বলি এক ব্যক্তি
Image

চড়িলামে যান সন্ত্রাসের বলি এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ আগস্ট৷৷ বুধবার সাত সকালে চড়িলাম জাতীয় সড়কের উপর ঘটে এক যান দূর্ঘটনা৷ দূর্ঘটনায় প্রাণ হারালেন লাটিয়াছড়া এলাকার বিরজিৎ দেববর্মা(৪৭)৷ জানা গেছে বীরজিৎ দেববর্মা সিপাহীজলা অভয়ারণ্যের একজন কর্মী৷ প্রত্যেক দিনের মতো বুধবারও বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে অভয়ারণ্যে যাওয়ার জন্য বের হয়েছে৷ ঠিক চড়িলাম বনকুমারীস্থিত জাতীয় সড়কের উপর ঘটে এক মর্মান্তিক দূর্ঘটনা৷ আগরতলা থেকে একটি যাত্রীবাহি বাস টিআর০১-সি -১৩৩৮ নম্বরের গাড়িটি দ্রুতবেগে এসে বাইসাইকেল আরোহী বীরজিৎ দেববর্মাকে ধাক্কা দেয় সঙ্গে সঙ্গে রাস্তার পাশে ছিটকে পড়ে৷ চড়িলাম এলাকাবাসীদের  চেষ্টায় প্রাথমিক ভাবে তার মাথায় জল দেয়৷ তখনও তার মৃত্যু হয়নি৷ খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ এবং বিশালগড় ফায়ার স্টেশনে৷ ছুটে এসে দমকলের কর্মীরা বীরজিৎ দেববর্মাকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে৷ তার অবস্থা সংকটজনক দেখে কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে রেফার করে দেয়৷ জিবি হাসপাতালে নেওয়ার সময় মাঝপথে তার মৃত্যু হয়৷ চালক বাবুল পাল (৪৬) গাড়ি সহ বিশ্রামগঞ্জ থানায় নিজেই আত্মসর্মপন করে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top