নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ আগস্ট৷৷ বুধবার সাত সকালে চড়িলাম জাতীয় সড়কের উপর ঘটে এক যান দূর্ঘটনা৷ দূর্ঘটনায় প্রাণ হারালেন লাটিয়াছড়া এলাকার বিরজিৎ দেববর্মা(৪৭)৷ জানা গেছে বীরজিৎ দেববর্মা সিপাহীজলা অভয়ারণ্যের একজন কর্মী৷ প্রত্যেক দিনের মতো বুধবারও বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে অভয়ারণ্যে যাওয়ার জন্য বের হয়েছে৷ ঠিক চড়িলাম বনকুমারীস্থিত জাতীয় সড়কের উপর ঘটে এক মর্মান্তিক দূর্ঘটনা৷ আগরতলা থেকে একটি যাত্রীবাহি বাস টিআর০১-সি -১৩৩৮ নম্বরের গাড়িটি দ্রুতবেগে এসে বাইসাইকেল আরোহী বীরজিৎ দেববর্মাকে ধাক্কা দেয় সঙ্গে সঙ্গে রাস্তার পাশে ছিটকে পড়ে৷ চড়িলাম এলাকাবাসীদের চেষ্টায় প্রাথমিক ভাবে তার মাথায় জল দেয়৷ তখনও তার মৃত্যু হয়নি৷ খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ এবং বিশালগড় ফায়ার স্টেশনে৷ ছুটে এসে দমকলের কর্মীরা বীরজিৎ দেববর্মাকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে৷ তার অবস্থা সংকটজনক দেখে কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে রেফার করে দেয়৷ জিবি হাসপাতালে নেওয়ার সময় মাঝপথে তার মৃত্যু হয়৷ চালক বাবুল পাল (৪৬) গাড়ি সহ বিশ্রামগঞ্জ থানায় নিজেই আত্মসর্মপন করে৷
চড়িলামে যান সন্ত্রাসের বলি এক ব্যক্তি
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















