News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানা সফরে বিজেপির সভাপতি অমিত শাহ
Image

হরিয়ানা সফরে বিজেপির সভাপতি অমিত শাহ

চন্ডীগড়,২ আগাস্ট (হি.স): রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এবং বিজেপি পরিচালিত হরিয়ানা সরকারের যাবতীয় কর্মকান্ড খাতিয়ে দেখতে তিনদিনের সফরে বুধবার হরিয়ানা এসেছেন বিজেপির জাতীয় সভাপতি ও রাজ্যসভার সংসদ অমিত শাহ। হরিয়ানার ঝাঝরের বাহাদূরগড়ে বিজেপির জাতীয় সভাপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মোনহর লাল খাট্টর ও রাজ্য সরকারেরমন্ত্রী পরিষদের সদস্যরা।এই উপলক্ষ্যে হরিয়ানার বিজেপির রাজ্য সভাপতি সুভাষ বরালা জাতীয় সভাপতি অমিত শাহকে পাগড়ি পরিয়ে স্বাগত জানান।
বাহাদূরগড় থেকে অমিত শাহ রোহতকে যান।সেখানে তিনি দলের বিভিন্ন পদাধিকারী,বোর্ড ও নিগমের সব নেতাদের সঙ্গে বৈঠক করেন। অমিত শাহ তিনদিনের হরিয়ানা সফরের পুরোটাই তিনি রোহতকে কাটাবেন। হরিয়ানায় দলের যাবতীয় কাজকর্মের পর্যালোচনা তিনি করবেন।এমনকি বিজেপি নেতৃত্বাধীন হরিয়ানার রাজ্য সরকারের কাজকর্মের সমীক্ষাও করবেন তিনি। এবিষয়ে তিনি আগামী তিনদিন ধরে রোহতকে দলীয় নেতাদের সঙ্গে টানা বৈঠক করবেন।-

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top