News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বাসনালি কেটে সাধুকে হত্যার চেষ্টা আমবাসায়
Image

শ্বাসনালি কেটে সাধুকে হত্যার চেষ্টা আমবাসায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ বাড়ির নির্জনতার সুযোগে সাধুর গলার নালি কেটে হত্যার চেষ্টা৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, আমবাসা থানাধীন ডলুবাড়ি এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, জীতেন শুক্ল বৈদ্য বহু বছর ধরে স্থানীয় শ্মশানের পাশে জীর্ন ঘরে সন্ন্যাসীর জীবন কাটান৷ মঙ্গলবার দুসৃকতীরা হাত – পা বেধে শ্বাসনালি কেটে খুনের চেষ্টা করলেও প্রানে বেঁচে যায়৷ সাধুর চিৎকারে স্থানীয় মানুষ ছুটে গিয়ে নৃশংয়ে দৃশ্য দেখে আতঁকে উঠেছেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার পুলিশ৷ গুরুতর অবস্থায় পুলিশ আহত জীতেন শুক্ল বৈদ্যকে মহকুমা হাসপাতালে ভর্তি করেছে৷ পুলিশ পরিকল্পিত খুনের চেষ্টার অভিযোগে মামলা রজু করে তদন্ত শুরু করেছেন৷ সূত্রে জানা গিয়েছে, সাধু বাবাজি ঘরে অবৈধ কাজ করার চেষ্টা করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে৷ নালি কাটার চেষ্টার ৬ জন দুসৃকতীর মধ্যে ১ জন মহিলা রয়েছে বলে পুলিশকে জানিয়েছে নিকট আত্মীয়া৷ ধর্মাচারনের আড়ালে নষ্টামির সঙ্গে যুক্ত থাকায় এই ঘটনা ঘটেছে কিনা সন্দীহান স্থানীয়রা৷ খবর লেখা পর্যন্ত পুলিশ এখনো কোন ক্লু বের করতে পারেনি৷ অভিযুক্তরাও পলাতক বলে জানিয়েছে পুলিশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top