মুম্বাই, ২ অগাস্ট (হি.স.) : ঘুমানোর দৃশ্যে অভিনয় করতে গিয়ে শুটিংসেটে ঘুমিয়ে পড়লেন অমিতাভ বচ্চন।
মজার এই অভিজ্ঞতার কথা নিজেই শেয়ার করেছেন বিগ বি।নিজের ব্লগে লিখেছেন, অভিনয় করতে গিয়ে সেটে ঘুমিয়ে পড়েছিলেন। এরকমটা হয় না। কিন্তু, হয়েছে। ঘুমকে স্বাগত। দৃশ্যটির শুটিং শেষ হওয়ার পরও তিনি বুঝতে পারেননি। সবাই ডাকাডাকির পর ঘুম ভাঙে। শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, কুর্তা-পাজামার সঙ্গে মাঙ্কি ক্যাপ পড়ে শিশুর মতো ঘুমোচ্ছেন অমিতাভ। শোনা যায়, শুটিংসেটে সবসময় সিরিয়াস থাকেন অমিতাভ বচ্চন। কোনও দৃশ্যের শুটিংয়ের আগে একাধিকবার তা রিহার্সাল করে নেন। কিন্তু, এবারে যা করলেন তা বোধহয় আগে কোনওদিন হয়নি। ১০২ নট আউট ছবিতে একটি ঘুমোনোর দৃশ্য ছিল। সেইমতো শুয়ে পড়েছিলেন। কিন্তু, সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন তিনি।

শুটিংসেটে ঘুমিয়ে পড়লেন অমিতাভ বচ্চন
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















