News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব, শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব, শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা ও শিলচর, ২ আগস্ট (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব-এর প্রয়াণে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শারীরিক অসুস্থতাজনিত কারণে বুধবার সকালে অসমের শিলচরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব| মৃত্যুকালে তাঁর ৱয়স হয়েছিল ৮৩ বছর| এক সময়ের হেভিওয়েট এই কংগ্রেস নেতার জীবনাবসানে দুঃখপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, `সন্তোষ মোহন দেব-এর মৃত্যুতে দুঃখিত| বহু বছর ধরে তাঁর সঙ্গে পরিচয়| সন্তোষ মোহন দেব-এর পরিবার, বান্ধুবান্ধব এবং শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা|’
শারীরিক অসুস্থতাজনিত কারণে বুধবার সকাল ৬.০৬ মিনিট নাগাদ শিলচরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাত বারের কংগ্রেস সাংসদ সন্তোষ মোহন দেব| ১৯৮০ সাল থেকে পরপর সাত বার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন সন্তোষ মোহন দেব| পাঁচ বার শিলচর এবং দু’বার ত্রিপুরা থেকে| শুধু রাজনীতিই নয়, একজন জনপ্রিয় স্পোর্টস ইভেন্ট সংগঠক-ও ছিলেন সন্তোষ মোহন দেব|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top