News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব, শোকাহত সোনিয়া গান্ধী
Image

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব, শোকাহত সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব-এর প্রয়াণে শোকপ্রকাশ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| শারীরিক অসুস্থতাজনিত কারণে বুধবার সকালে অসমের শিলচরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর| এক সময়ের হেভিওয়েট এই কংগ্রেস নেতার জীবনাবসানে দুঃখপ্রকাশ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| শোকবার্তায় সোনিয়া গান্ধী জানিয়েছেন, `উত্তর-পূর্বে দলের সংগঠন মজবুত করার ক্ষেত্রে তাঁর অসাধারণ অবদান রয়েছে| তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন|’
শারীরিক অসুস্থতাজনিত কারণে বুধবার সকাল ৬.০৬ মিনিট নাগাদ শিলচরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাত বারের কংগ্রেস সাংসদ সন্তোষ মোহন দেব| ১৯৮০ সাল থেকে পরপর সাত বার লোকসভায় নির্ৱাচিত হয়েছিলেন সন্তোষ মোহন দেব| পাঁচ বার শিলচর এবং দু’বার ত্রিপুরা থেকে| শুধু রাজনীতিই নয়, একজন জনপ্রিয় স্পোর্টস ইভেন্ট সংগঠক ছিলেন সন্তোষ মোহন দেব

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top