News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিতকরণের দাবীতে শুরু সর্বশিক্ষা শিক্ষকদের আমরণ অনশন
Image

নিয়মিতকরণের দাবীতে শুরু সর্বশিক্ষা শিক্ষকদের আমরণ অনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ আগষ্ট৷৷ সর্বশিক্ষা মিশনে নিযুক্ত শিক্ষকরা আজ থেকে আমরণ অনশন শুরু করেছে৷ তাদের অভিযোগ, রাজ্য সরকার কর্তৃক তারা বাঞ্চনার শিকার৷ আজ দুপুর ১২ টা থেকে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় তারা অনশনে বসেছে৷ এর আগে তারা রবীন্দ্র ভবনে জমায়েত করে৷ অ্যাসোসিয়েশনের সম্পাদক বাস্তব দেববর্র্ম অভিযোগ করেন, রাজ্য সরকার ইচ্ছকৃত ভাবে শিক্ষকদের বঞ্চিত করে রেখেছে৷ কেন্দ্রীয় সরকার বঞ্চনা দূর করে শিক্ষকদের নিয়মিত করতে আগ্রহী৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকরের প্রেরিত চিঠিতে স্পষ্ট উল্লেখ আছে সর্ব-শিক্ষা শিক্ষকদের নিয়মিত-করণ রাজ্য সরকার করতে পারে৷ ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যে সরকার সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিত করেছে৷ রাজ্য সম্পাদক জানান, ২০০৪ সাল থেকে বিভিন্ন সুকলে তারা শিক্ষকতা করে আসছেন৷ টানা ১৪ বছর চলছে শিক্ষকরা রাজ্য সরকারের কাছে বহুবার নিয়মিত-করণের জন্য অ্যাসোসিয়েশন দাবী জানিয়ে আসছে৷ যদিও শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সাফ জানিয়ে দিয়েছেন, সর্ব-শিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিত করা সম্ভব নয়৷ রাজ্য সম্পাদক জানান, অ্যাসেসিয়েশন দাবী আদায়ের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবে৷ বাস্তববাবু জানান, গন্ডাছড়ার আইএসের সাথে তাঁর কথা হয়েছে এবং এই ধরনের প্রশিক্ষণের বিরোধীতা করেছেন৷ তিনি দপ্তরের এই ভূমিকার তীব্রা প্রতিবাদ জানান৷ তিনি বলেন, সর্বশিক্ষার শিক্ষকদের আমরণ অনশন আন্দোলনকে প্রতিহত করার জন্য দপ্তর ডার্টি গেইম শুরু করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top