শ্রীনগর, ২৮ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে জখম হলেন এক পুলিশ কর্মী| গুলিবিদ্ধ ওই পুলিশ কর্মীর নাম হল, কনস্টেবল সালিম ইউসুফ| উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে কুলগাম জেলার ইয়ামরাচ এলাকায় পুলিশ কনস্টেবল সালিম ইউসুফের বাড়ি ঢুকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা| রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ কর্মীকে অনন্তবাগের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক|
এছাড়াও বৃহস্পতিবার রাতে সোপিয়ান জেলার একটি পুলিশ স্টেশনে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা| পুলিশ এবং নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব দিলে আতঙ্কবাদীরা পালিয়ে যায়| তীব্র গুলি বিনিময়ে হতাহতের কোনও খবর নেই|
কুলগামে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল, সোপিয়ানে থানায় সন্ত্রাসী হামলা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















