নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ ত্রিমুখী সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন রিক্সা চালক৷ আহতের নাম সুনীল দাস(৪২)৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলায় উত্তর গেইট সংলগ্ণ এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাটারী পরিচালিত রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি রিক্সাকে এদিন ধাক্কা দেয়৷ বিপরীত দিক থেকে আসা বাইক ঘটনাস্থলে ব্রেক কষতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়েছে৷ প্রত্যদর্শীদের অভিযোগ, বাইকটি প্রচন্ড গতিতে থাকায় বাইকের ধাক্কায় জখম হয়েছে রিক্সা চালক সুনীল দাস৷ এই ঘটনায় অভিযুক্ত বাইক চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন৷ স্থানীয় জনগণ জখম রিক্সা চালককে জি বি হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ পূর্ব আগরতলা থানার পুলিশ এই ঘটনায় একটি মামলা নিয়েছে৷ বাইক চালকের খুজে বের করতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে৷ সংবাদ লেখা পর্যন্ত বাইক চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷
দূর্ঘটনায় গুরুতর জখম রিক্সা চালক
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















