News Flash

  • Home
  • Uncategorized
  • রাত রোহালেই আস্থাভোট, অগ্নিপরীক্ষা নীতীশের
Image

রাত রোহালেই আস্থাভোট, অগ্নিপরীক্ষা নীতীশের

পাটনা, ২৭ জুলাই (হি.স.): শপথ গ্রহণের ২৪ ঘন্টার মধ্যেই অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে| শুক্রবার বিহার বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে হবে নীতীশ কুমারকে| এ জন্য বিশেষ অধিবেশন আহ্বাণ করা হয়েছে| রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহার বিধানসভায় জেডি(ইউ) এবং বিজেপি সদস্য সংখ্যা যোগ করলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করাটা রাজ্যের ছ’বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পক্ষে খুব একটা কঠিন হবে না|

বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩| সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১২২| নীতিশের দল জেডিইউ-র এই মুহূর্তে ৭১ জন বিধায়ক রয়েছেন| আরজেডি-র রয়েছে ৮০ জন বিধায়ক| বিজেপি-র রয়েছে ৫৩ জন বিধায়ক| রাজনৈতিক মহলের ধারনা, বিজেপি ও জেডিইউ-র মোট বিধায়ক সংখ্যা ১২৪ হওয়ায় সরকার গড়তে সমস্যা হবে না নীতীশ কুমারের|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top