News Flash

  • Home
  • Uncategorized
  • অভিযোগ জানাতে এসে ফের নির্র্যতনের শিকার, আইজির দ্বারস্থ মহিলা
Image

অভিযোগ জানাতে এসে ফের নির্র্যতনের শিকার, আইজির দ্বারস্থ মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ আবারও নির্যাতিতাকে থানায় নির্র্যতনের অভিযোগ উঠল পশ্চিম মহিলা থানার বিরুদ্ধে৷ মহিলা পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আইজি আইন শৃঙ্খলার দ্বারস্থ হলেন নির্র্যতিতার পরিবার৷ এই ঘটনায় মহিলা থানার পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবী উঠেছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, ভাটি অভয়নগরের কোহিনূর বেগম তার স্বামীকে নিয়ে বাপের বাড়িতে থাকেন৷ গত ১৯  জুন তাদের ঝগড়া হয় ভাইয়ের স্ত্রীর সাথে৷ ভাইয়ের স্ত্রী তাকে প্রচণ্ড মারধর করে৷ ঘটনার পর তিনি মহিলা থানায় অভিযোগ করতে যান৷ কিন্তু মহিলা পুলিশ তার অবিযোগ ছিড়ে ফেলে উল্টো নির্র্যতিতাকে থানায় আটকে মারধর করে৷ এই প্রসঙ্গে কহিনুর বেগমের আরও অভিযোগ তাকে নির্যাতনকারী তার ভাইয়ের স্ত্রী পশ্চিম মহিলা থারা এক মহিলা সাব ইনস্পেক্টরের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন৷ গৃহপরিচারিকা হওয়াতে সেই মহিলা থানা পুলিশকে নিজের পক্ষে করে নেয়৷ তাই মহিলা পুলিশ এই ঘটনায় অভিযোগ না রেখে উল্টো তাকেই মারধর করেছে৷ এইদিকে কোহিনূর বেগমের অভিযোগ শুনে আইজি আইন শৃঙ্খলা শুষ্ঠু তদন্তের আশ্বাস দেন এবং পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে নির্যাতিতার অভিযোগ নিতে নির্দেশ দেন বলে জানা গেছে৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top