News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক কর্মচারীদের বছরে আর্থিক ক্ষতি ৬০ হাজার টাকা
Image

শিক্ষক কর্মচারীদের বছরে আর্থিক ক্ষতি ৬০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷  রাজ্যের সরকারী শিক্ষক কর্মচারীদের বেতন ক্রম নির্ধারণে রাজ্য বামফ্রন্ট সরকার লাগাতর বঞ্চনা করে চলেছে৷ কেন্দ্রীয় সরকারী শিক্ষকদের থেকে প্রায় পাঁচ, ছয় ধাপ নামিয়ে বেতন ক্রম নির্ধারণ করেছে রাজ্য সরকার৷ এই জায়গায় ফিটমেন্ট ফ্যাক্টের ২৫৭ না দিয়ে ২২৫ কার্যকর করার গড়ে রাজ্যের প্রত্যেক কর্মচারী বছরে বেসিকেই ৪৮ হাজার টাকা থেকে ৮ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ রাজ্যের বিশিষ্ট কর্মচারী নেতা সমর রায় জানিয়েছেন, অর্থ দপ্তরের হিসেব মতো পেনশনাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন গড়ে ৬ লক্ষ টাকা থেকে সাড়ে ৬ লক্ষ টাকা৷ সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির শিকার হয়েছেন যেসব কর্মচারী ২০১৬ সালের ১লা জানুযায়ী থেকে ২০১৭ সালের ৩১ মার্চের মধ্যে অবসরে গেছেন৷ এই সব অবসরে যাওয়া কর্মচারীরা বিভিন্ন স্তরে ৮ থেকে ২৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ সময় রায় আরও জানান, ২০১৬ সালের ১ লা জানুযায়ী থেকে পে-অ্যান্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশ কার্যকর না করায় ১৫ মাসের বর্ধিত ৭৫ হাজার ১১ লক্ষ টাকা পর্যন্ত বেতনের এরিয়ার পাননি শিক্ষক কর্মচারীরা৷ বঞ্চিত হয়েছে একটি এনক্রিমেন্ট থেকেও৷ তাছাড়া তিন কিস্তি মহার্ঘ ভাতা থেকেও বঞ্চিত হয়েছেন শিক্ষক কর্মচারীরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top