News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোর বৈঠকে সর্বাধিক প্রাধান্য ত্রিপুরা
Image

সিপিএম কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোর বৈঠকে সর্বাধিক প্রাধান্য ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ আজ থেকে সিপিআইএমের পলিটব্যুরো বৈঠক শুরু হয়েছে৷ আগামীকাল থেকে তিনদিনের কমিটির বৈঠক শুরু হচ্ছে৷ দিল্লির একে গোপালন ভবনে আয়োজিত এই বৈঠকে সর্র্বধিক প্রাধান্য পাচ্ছে ত্রিপুরা সংক্রান্ত বিষয়৷ পলিটব্যুরো বৈঠকে যোগ দিতে গত কালকেই দিল্লি উড়ে গেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ আগামীকাল থেকে তিন দিনের কেন্দ্রীয় বৈঠকে তিনি উপস্থিত থাকবেন৷ কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা আজ দিল্লি গেছেন৷ পার্টির এক শীর্ষ স্থানীয় নেতা জানিয়েছেন, ত্রিপুরায় নির্র্বচন আসন্ন৷ আর এই বৈঠকে সর্বাধিক প্রাধান্য পাবে ত্রিপুরা সংক্রান্ত বিষয়৷ পার্টির রাজ্য কমিটির এই শীর্ষস্থানীয় নেতা জানিয়েছে, পার্টি সর্বভারতীয়নেতৃত্ব মনে করে ত্রিপুরাতেই এখনো বামেদের শক্তিশালী ভিত রয়েছে৷ কেরালায় পার্টি ক্ষমতায় থাকলেও সাংগঠনিক শক্তি ত্রিপুরার তুলনায় অনেকটাই দুর্বল৷ বামেদের জনভিত ত্রিপুরাতেই বেশি ফলে ত্রিপুরাতেই বেশি ফলে ত্রিপুরায় বিরূপ পরিস্থিতি সৃষ্টি হলে জাতীয় স্তরে পার্টি অস্তিত্ব ধরে রাখাটাি কটিন হয়ে যাবে৷ ফলে পার্টির সর্বভারতীয় নেতৃত্ব ত্রিপুরায় নির্র্বচনকে হালকা ভাবে নিচ্ছে না৷ ঐ নেতা বলেন, ত্রিপুরায় রাজনৈতিক অবস্থায় বিস্তর পরিবর্তন হয়েছে৷ বিজেপি প্রধান বিরোধী দল হয়ে উঠেছে৷ যা সিপিআইএমের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে৷ ত্রিপুরায় এর আগে কখনই এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়নি৷ ফলে নয়া রাজনৈতিক কৌশল নিতে হবে৷ জানা গেছে, ইতিমধ্যেই পার্টির সর্বনিম্ন স্তরের অঞ্চল কমিটি থেকে শুরু করে মহকুমা, জেলা কমিটির হয়ে রাজ্য সম্পাদক মণ্ডলীতেও বিভিন্ন বিধানসভা কেন্দ্র ভিত্তিক সাংগঠনিক অবস্থার বিচার বিশ্লেষণ করা হয়েছে৷ আর তার ভিত্তিতেই কেন্দ্রীয় কমিটির বৈঠকে রাজ্যের তরফে উদ্ভূত পরিস্থিতির সম্পর্কে রিপোর্ট পেশ করা হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top