News Flash

  • Home
  • Uncategorized
  • বানভাসি গুজরাতে অন্তঃসস্ত্বা ও সদ্যজাত সহ মাকে উদ্ধারে নামল হেলিকপ্টর
Image

বানভাসি গুজরাতে অন্তঃসস্ত্বা ও সদ্যজাত সহ মাকে উদ্ধারে নামল হেলিকপ্টর

আমদাবাদ, ২৪ জুলাই (হি.স.) :  অবিশ্রান্ত বৃষ্টিতে বানভাসি এলাকার দুই অন্তঃসস্ত্বাকে উদ্ধার করল হেলিকপ্টর| গুজরাতের রাজকোট জেলার নানা মাত্রা গ্রামের ঘটনা| এক অন্তঃসস্ত্বা মহিলা ও  জমজ সদ্যোজাত সহ আরও এক মহিলাকে উদ্ধার করে ভারতীয় বায়ুসেনা মেডিক্যাল টিমের কাছে পৌঁছে দিয়েছে | প্রতিরক্ষা মুখপাত্র অভিষেক মতিমান এ কথা জানিয়েছেন|

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বন্যা কবলে পড়ে রাজকোট জেলার অন্যান্য অংশের মতো ভিনচিয়া তহশিলের  নানা মাত্রা গ্রামও | বন্যার কারণে গ্রামটি জেলার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল| এরইমধ্যে বায়ুসেনার উদ্ধারকারী দলের কাছে যে, নানা মাত্রা গ্রামের দুই মহিলার অবস্থা খুবই গুরুতর| তাঁরা আসন্নপ্রসবা | খবর পেয়েই তাঁদের উদ্ধারের জন্য চেতক কপ্টার পাঠানো হয়|

জানা গেছে, কপ্টার যখন আকাশে উড়ছিল, তখন খবর আসে এক মহিলা ইতিমধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন| তাঁকে অবিলম্বে উদ্ধার করা প্রয়োজন| বিকেল সোয়া পাঁচটা নাগাদ একটা নিরাপদ শুকনো ভূখণ্ড দেখতে পেয়ে অবতরণ করে কপ্টারটি| যমজ সন্তান সহ মহিলাকে উদ্ধার করে জাসডন হেলিপ্যাডে নিয়ে এসে সেখানে অপেক্ষায় থাকা মেডিক্যাল দলের হাতে তুলে দেওয়া হয়| এরপর ফের নানা মাত্রা গ্রামে ফিরে গিয়ে আরও এক অন্তঃস্বত্ত্বাকে উদ্ধার করে বিমানটি| ওই মহিলার প্রচুর পরিমাণ রক্তপাত হচ্ছিল| তাঁকেও উদ্ধার করে এনে মেডিক্যাল দলের হাতে তুলে দেওয়া হয়|-

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top