News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে বাড়ছে চুরি, পুলিশ ধৃতরাষ্ট্র
Image

বিশালগড়ে বাড়ছে চুরি, পুলিশ ধৃতরাষ্ট্র

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ জুলাই৷৷ ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রঘুনাথপুরে৷ চোরের দল হানা দিয়ে নিয়ে গিয়েছে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী৷ বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রঞ্জিত কুমার রায়৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে৷ জানা গিয়েছে, নগদ ৬৫ হাজার টাকা এবং আট ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গিয়েছে চোরেরা৷ তবে পুলিশ এখনও পর্যন্ত চোরের টিকির নাগালও পায়নি৷ ব্যবসায়ী রঞ্জিতবাবু জানান বাড়ির সামনে দোকানে ছিলেন তিনি৷ অন্য কোন কাজে বাড়ির লোকজন বাইরে গিয়েছিলেন৷ এই সুযোগে চোরের দল হানা দেয় তার বাড়িতে৷ শোকেস খুলে লকার ভেঙ্গে টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় চোরের দল৷ রাতে বাড়িতে ফিরে দেখা যায় ঘরের জিনিষপত্র ছন্নছাড়া অবস্থায়৷ তারপরই বিষয়টি জানানো হয়েছে বিশালগড় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য অনুসন্ধান করে ফিরে গিয়েছেন৷ ঘটনার চবিবশ ঘন্টা অতিক্রান্ত হয়েছে৷ এখনও পুলিশ অন্ধকারেই হাতরাচ্ছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top