News Flash

  • Home
  • Uncategorized
  • দলের নেতা ও বিধায়ককে আটকে রাখার তীব্র প্রতিবাদ সিপিআইএমের
Image

দলের নেতা ও বিধায়ককে আটকে রাখার তীব্র প্রতিবাদ সিপিআইএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই ৷৷ দলের বিধায়ক ও নেতাকে আটক করে রাখার ঘটনায় সিপিএম তীব্র সমালোচনা করেছে আইপিএফটির৷ সিপিএমের পক্ষ থেকে রবিবার এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২২ জুলাই সন্ধ্যায় সিপাহীজলা জেলার অমরেন্দ্রনগরে সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য ও জেলা কমিটির সম্পাদক গোরা চক্রবর্তী এবং অপর রাজ্য কমিটির সদস্য বিধায়ক কেশব দেববর্র্মর নেতৃত্বে একটি সবা করার সময় আই পি এফ টি’র মদমত্ত দুসৃকতিকারীরা হুজ্জুতি করে সভা অনুষ্ঠানে বাঁধা দেয় এবং তাদরে পথ অবরোধ করে৷
সিপিআই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী আইপিএফটি’র এ ধরনের অগণতান্ত্রিক প্ররোচনামূলক কাজকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে৷ সম্প্রতি বড়মুড়ায় ১০ দিন যাবৎ জাতীয় সড়ক ও রেলবথ অবরোধের মাধ্যমে আইপিএফটি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যে ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল তা হাসিল করতে না পেরে এরা এ ধরনের অগণতান্ত্রিক প্ররোচনা ও উস্কানি দিচ্ছে৷
রাজ্য সম্পাদক মন্ডলী আই পি এফ টি’র এই হীন প্ররোচনার বিরুদ্ধে সোচ্চার হতে ও রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজ্যের সকল অংশের শুভবুদ্ধিসম্পন্ন জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top