News Flash

  • Home
  • Uncategorized
  • চিনের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনও মূল্য দিতে প্রস্তুত, ডোকা লা ইস্যুতে পিএলএ
Image

চিনের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনও মূল্য দিতে প্রস্তুত, ডোকা লা ইস্যুতে পিএলএ

বেজিং, ২৪ জুলাই (হি.স.) : ডোকা লা ইস্যুতে  চিনের  হুমকি অব্যহত। এবার ভারতকে হুমকি দিল চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সিনিয়ার কর্নেল য়ু কিয়ান । সোমবার সাংবাদিক বৈঠকে পিএলএ-এর পক্ষ থেকে তিনি বলেন, চিনের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনও মূল্য দিতে প্রস্তুত।তারা যে ডোকা লা-য় বাড়তি সেনা মোতায়েন করবে, সেই হুমকিও দিয়েছে পিএলএ। সেই সঙ্গে ডোকা লা সমস্যার সমাধানের ‘প্রাথমিক শর্ত’ হিসেবে ভারতের কাছে সেনা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে পিএলএ ।

পিএলএ প্রতিষ্ঠার ৯০ তম বার্ষিকীর আগে একটি সাংবাদিক বৈঠকে  সিনিয়ার কর্নেল য়ু কিয়ান আরও বলেন, ভারতের কোনও ‘ভ্রান্ত ধারনা’ পোষন করা উচিত নয়। ‘পর্বতকে ঝাঁকুনি দেওয়া কঠিন। পিএলএ-কে ঝাঁকুনি দেওয়া তার চেয়েও কঠিন’।সিনিয়র কর্নেল কিয়ান চিনের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্রও। তিনি বলেছেন, গত ৯০ বছরের ইতিহাসে পিএলএ জাতীয় সংহতি ও আঞ্চলিক অখণ্ডতাকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে দায়বদ্ধতার প্রমাণ  রেখেছে। এক্ষেত্রে পিএলএ-র সক্ষমতা ও দায়বদ্ধতা অদম্য।

ডোকা লা মালভূমিতে চিনের সড়ক নির্মাণের কর্মসূচীকে সমর্থন করে কিয়ান বলেছেন, গত জুন মাসের মাঝামাঝি ওই অঞ্চলে রাস্তা নির্মাণের কাজ শুরু করে চিনের সেনাবাহিনী। তাঁর দাবি, ডোং লাং(ডোকা লা চিনে এই নামে পরিচিত ) চিনের ভূখণ্ড এবং নিজের ভূখণ্ডে রাস্তা তৈরির কাজ খুবই স্বাভাবিক। এতে কোনও কিছুই অবৈধ নয় বলেও দাবি করেছেন তিনি।

তিনি আরও বলেছেন, সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা ভারত ও চিন-উভয় দেশের জনগনেরই স্বার্থের সঙ্গে যুক্ত। ভুল সংশোধন করে প্ররোচণামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে ভারতকে। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চিনের সঙ্গে সামিল হওয়ার কথাও ভারতকে বলেছে পিএলএ।

এদিকে, ডোকা লা ইস্যুতে ভারত ও চিনের অচলাবস্থা ও বেজিংয়ের বারংবার হুমকির মধ্যেই চিন সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ব্রিকস-ভূক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে যোগ দিতে বেজিং যাবেন ডোভাল। ২৮ জুলাই ওই বৈঠক হবে। চিনের স্টেট কাউন্সিলর ইয়াং জেইচি ওই বৈঠকে যোগ দেবেন। উল্লেখ্য, চিনের সঙ্গে সীমান্ত আলোচনায় ভারতের বিশেষ দূত দোভাল।উল্লেখ জেইচি  সে দেশের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত| এখন দেখার ডোভালের বেজিং সফরে এবিষয়ে দুদেশের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার পথ প্রস্তুত হয় কিনা|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top