News Flash

  • Home
  • Uncategorized
  • কাৱুলের আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৫
Image

কাৱুলের আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

কাৱুল, ২৪ জুলাই (হি.স.): আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে রক্তাক্ত হল আফগানিস্তানের রাজধানী কাৱুল| সোমবার সকালে কাৱুলের পশ্চিম প্রান্তে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ হয়| জোরালো বিস্ফোরণে এখনও পর‌্যন্ত ৩৫ জনের মৃতু্য হয়েছে| আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে| আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক| তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|

আফগানিস্তানের আভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজিব ড্যানিশ জানিয়েছেন, সোমবার সকালে কাৱুলের পশ্চিম প্রান্তে সরকারের ডেপুটি চিফ এক্সিকিউটিভ মহম্মদ মেহাকিকের বাড়ির সামনে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ হয়| ওই এলাকা মূলত শিয়া অধু্যষিত| তবে হামলার নেপথ্যে মূল টার্গেট কে বা কারা ছিলেন, তা এখনও পর‌্যন্ত স্পষ্টভাবে জানাতে পারেনি আফগান প্রশাসন| জোরালো আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে এখনও পর‌্যন্ত ৩৫ জনের মৃতু্য হয়েছে| আহত ৩০ জনের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক|

ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে তালিবান জঙ্গি গোষ্ঠী| তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানিয়েছে, হামলায় অন্তত ৩৭ জনের মৃতু্য হয়েছে| আভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজিব ড্যানিশ জানিয়েছেন, সোমবার সকালে অত্যন্ত ব্যস্ত সময়ে খনি মন্ত্রণালয়ের কর্মচারী বোঝাই বাসে আঘাত হানে বিস্ফোরক বোঝাই গাড়িটি| উল্লেখ্য, সম্প্রতি কাৱুলের একটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা| সেই হামলার রেশ-আতঙ্ক এখনও কাটেনি, এরই মধ্যে ফের সন্ত্রাসী হামলার শিকার হল আফগানিস্তান|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top