News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জে সিপিএম-আইপিএফটি উত্তপ্ত বাক্য বিনিময় ঘিরে উত্তেজনা
Image

বিশ্রামগঞ্জে সিপিএম-আইপিএফটি উত্তপ্ত বাক্য বিনিময় ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ জুলাই৷৷ রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠে বিশ্রামগঞ্জের অমরেন্দ্রনগরের মহরাম বাজার এলাকা৷ সিপিএম ও আইপিএফটির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর আইপিএফটি সেখানে পথ অবরোধ করে৷ ঘেরাও করে রাখা হয় সিপিএম বিধায়ক কেশব দেববর্মা সহ স্থানীয় সিপিএম নেতাদের৷
সংবাদে প্রকাশ, শনিবার সন্ধ্যায় সিপিএমের একটি মিছিল মহরাম বাজার এলাকায় ঘুরছিল৷ মিছিলে আইপিএফটির অবরোধ আন্দোলন নিয়ে শ্লোগান দেওয়া হয়৷ যদিও এদিনের সিপিএমের মিছিলটি ছিল মূলত ছৈলেংটায় সিপিএম কর্মী তথা শিক্ষক বাবুল মজুমদার নামে এক ব্যক্তির রাজনৈতিক হিংসায় মৃত্যুর প্রতিবাদে৷ মিছিলে সিপিএমের কর্মীর সংখ্যা ছিল হাতেগুনা পঞ্চাশজন৷ এদিকে, ঐ এলাকাটিতে আইপিএফটির প্রভাব ভালই৷ এই সুযোগে লাঠি ও অস্ত্রশস্ত্র নিয়ে সিপিএম বিধায়ক কেশব দেববর্মা ও সিপিএমের স্থানীয় নেতা গৌরা চক্রবর্তী সহ গোটা মিছলকে ঘিরে আটকে রাখে৷ খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ রাত দশটা নাগাদ এই ঘটনা৷ পরে সেখানে পৌঁছেন সিপাহীজলা জেলার এসপি৷ কোনও রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top