News Flash

  • Home
  • Uncategorized
  • মানব সম্পাদ উন্নয়নের লক্ষ্যে ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে ঃ তথ্য ও সংসৃকতি মন্ত্রী
Image

মানব সম্পাদ উন্নয়নের লক্ষ্যে ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে ঃ তথ্য ও সংসৃকতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ জুলাই৷৷ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে৷ শুধু পরীক্ষায় ভাল ফলের জন্য অধ্যয়ন নয়৷ অধ্যয়নকে কাজে লাগাতে হবে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে৷ ছাত্র-ছাত্রীদের পেশা হিসেবে শিক্ষকতাকেও সামনে রেখে এগিয়ে যেতে হবে৷ কারণ গুণগত মান সম্পন্ন শিক্ষক শিক্ষিকার চাহিদা সবসময়ই থাকে এবং তা বর্তমানেও যথেষ্ট রয়েছে৷ আজ বিশালগড় হরিশনগরস্থিত বিশালগড় ইংলিশ মিডিয়াম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবর্নিমিত অতিরিক্ত ৫টি পাকা শ্রেণী কক্ষের উদ্বোধন ও কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা এ কথাগুলি বলেন৷ তিনি বলেন, রাজ্যের বামফ্রন্ট সরকার রাজ্যে শিক্ষার প্রসারে বিদ্যালয়ের পাকাবাড়ী নির্মাণ সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজ করে চলেছে৷ উচ্চশিক্ষার জন্যে প্রতি মহকুমায় কলেজ স্থাপন করেছে৷ অনুরূপভাবে ইংরেজি মাধ্যমে বিদ্যালয় স্তরে পড়াশুনা করার উপরেও বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে৷ রাজ্য সরকারের এই উদ্যোগকে কালে লাগাতে হবে৷ তিনি বলেন, গুণগত শিক্ষা গ্রহণের জন্যে নজর দিতে হবে বেশি করে বই পড়ার উপর৷ মনে রাখতে হবে শুধুমাত্র পয়সা ব্যয় করলেই ভাল রেজাল্ট করা যায় না৷ ভাল রেজাল্টের জন্য চাই একাগ্রতা৷ বর্তমানে গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলি থেকেও প্রকৃত মেধা সম্পন্ন ছাত্রছাত্রীরা ভাল রেজাল্ট করছে৷ ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণের পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে বিধায়ক নারায়ণ চৌধুরী বলেন রাজ্য সরকার মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে শিক্ষাখাতে সবচেয়ে বেশী অর্থ ব্যয় করে থাকে৷ অনুষ্ঠানে এ ছাড়াও বক্তব্য রাখেন বিশালগড়ের মহকুমা শাসক নান্টু রঞ্জন দাস, সিপাহীজলার জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ৷ স্বাগত ভাষণ দেন বিশালগড় ইংলিশ মিডিয়াম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুবজ্যোতি পাল৷ অনুষ্ঠানে এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফলের জন্যে ৪৫ জন ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র ও স্মারক উপহার তুলে দেওয়া হয়৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top