News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের প্রশংসা করে মানিককে নৈতিকতার পাঠ বিপ্লবের
Image

রাজ্যপালের প্রশংসা করে মানিককে নৈতিকতার পাঠ বিপ্লবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ টানা ১১ দিনের মাথায় আইপিএফটির অবরোধ প্রত্যাহার করে নেওয়ার জন্য বিজেপি রাজ্যের রাজ্যপালের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ পাশাপাশি তিনি সিপিআইএমের অপচেষ্টা বিনষ্ট করার জন্য জনগণকে সজাগ থাকার আবেদনও জানিয়েছেন৷ আজ একান্ত সাক্ষাতকারে বিপ্লব কুমার দেব বলেন, ‘‘আন্দোলন প্রত্যাহার করে নেওয়ায় রাজ্যবাসীর সমস্যা কিছুটা হলেও হ্রাস পাবে৷ রাজ্যের বামফ্রন্ট সরকার এবং শাসক দল সিপিআইএমের চেষ্টা ব্যর্থ হয়েছে’’৷ তিনি উল্লেখ করেন, রাজ্যের ৩৭ লক্ষ মানুষের সঙ্গে সিপিআইএম ষেড়যন্ত্র করেছে৷ ১০ তারিখ আন্দোলনের প্রথম দিনেই এন সি দেববর্র্ম তফতর বরণের কথা বলেছিলেন৷ কিন্তু পুলিশ তাদের দফতর না করে আন্দোলন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেয়৷ তবে রাজ্যের রাজ্যপাল সক্রিয় ভূমিকা না নিলে সিপিআইএম আরও ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যেতো৷ রাজ্যপাল যে ভূমিকা নিয়েছেন তা যথেষ্ট সময়োপযোগী চিল৷ বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ১৩ ঘন্টা অবরোধকরে রাখে৷ কিন্তু রাজ্যপাল তথাগত রায় বিজেপি’র প্রতিনিধিদের ডেকে শহরবাসীর স্বার্থে অবরোধ প্রত্যাহার করে নিতে বলেন৷ একই সঙ্গে আইপিএফটির সঙ্গে  ২ ঘন্টার মধ্যে কথা বলার আশ্বাসও দেন৷ সে অনুযায়ী তিনি ব্যবস্থাও নিয়েছেন’’৷ বিপ্লব দেব বলেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের নৈতিকতা জাগ্রত হোক৷ শুধু পার্টির উপর নয়, দেশের ও রাজ্যের মানুষের উপর দায়বদ্ধতা থাকা উচিত৷ মানিক সরকারকে রাজধর্ম পালন করা উচিত৷ যতদিন ক্ষমতায় টিকে আছেন, তিনি যেন ক্যাডার সন্ত্রাস, অস্থিরতা সৃষ্টির চেষ্টা থেকে বিরত থাকেন৷ তার নৈতিকতা জাগ্রত হোক’’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top