News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ লক-আপে বর্বরোচিত নির্যাতন, অফিসারকে শো-কজ
Image

পুলিশ লক-আপে বর্বরোচিত নির্যাতন, অফিসারকে শো-কজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ ফের পুলিশ লক-আপে বর্বরোচিত নির্যাতনের শিকার এক অভিযুক্ত৷ রিমান্ডে থাকাকালে তার উপর এতটাই বীভৎস নির্যাতন চালানো হয়েছে তা দেখার পর বিচারক মামলার তদন্তকারী অফিসারকে শো-কজ করেছেন৷ পুলিশের অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন মান্দাই খাদ্য গুদামের স্টোর কিপার বিপ্লব সিংহ রায়৷ এই খাদ্য গুদামের চাল, চিনি, গম ইত্যাদি ব্যাপকহারে লুটপাটের অভিযোগ জিরানীয়ার মহকুমা শাসক তার বিরুদ্ধে অভিযোগ করেছিল৷ অভিযোগ মূলে পুলিশ অত্যাবশ্যকীয় পণ্য আইন ছাড়াও আইপিসি’র বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নামে৷ কিন্তু তাকে গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ হয়৷ পরবর্তী সময় এই স্টোর কিপার আদালতে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে ২ দিনের রিমান্ডে পায়৷ এই রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলাকালীন তার কাছ থেকে আরও ৩ জনের নামও জানতে পারে পুলিশ৷ তবে এদের কাউকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি৷ ২ দিনের রিমান্ডের শেষে বিপ্লব সিংহ রায়কে আদালতে হাজির করা হলে আরও ৫ দিনের রিমান্ডের আবেদন করেন৷ তখনই রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের নামে তাকে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ আনেন বিবাদী আইনজীবী ভাস্কর দেব৷ তিনি তার মক্কেলের শরীরে পুলিশের নির্যাতনের কারণে যে আঘাতের চিহ্ণ রয়েছে তাও দেখান বিচারককে৷ অভিযুক্তের দেহে আঘাতের চিহ্ণ দেখার পর প্রথম শ্রেনীর বিচারক এ দাস নিজে ব্যক্তিগতভাবে অভিযুক্তের দেহে মারে চিহ্ণ দেখতে পেয়েছেন বলে  উল্লেখ করে মামলার তদন্তকারী অফিসারকে শোকজ নোটিশ দেন এবং অভিযুক্তকে জামিনে মুক্তি দনে বলে জানিয়েছেন আইনজীবী ভাস্কর দেব ও মামলার সহায়তাকারী আইনজীবী সৈকত রহমান৷ শো-কজের জবাব দাখিলের জন্য আগামী ৩১ জুলাই পর্যন্ত তদন্তকারী অফিসারকে সময় বেঁধে দিয়েছেন বিচারক৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top