News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ঢাকতে তদন্তের দায়িত্ব অভিযুক্তদের হাতেই
Image

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ঢাকতে তদন্তের দায়িত্ব অভিযুক্তদের হাতেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান দুর্নীতি ধামাচাপা দিতে গিতে এবার অভিযোগকারীদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ এক সিকিউরিটি অফিসারের সাজানো একটি অভিযোগের রহস্য উন্মোচন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাদ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে৷ আগামী একমাসের মধ্যে কমিটিকে বলা হয়েছে রিপোর্ট জমা দিতে৷বলা বাহুল্য যে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একের পর এক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে চলে আসছিল সম্প্রতি৷ গত ১৬ মে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসার সুরজিৎ সরকার একটি অভিযোগ দায়ের করেছিল৷ সেই অভিযোগের সত্যতা খুঁজে দেখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাতজনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে৷ এতে সই করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইনচার্জ শানিত দেবরায়৷ লক্ষণীয় বিষয় হল সিকিউরিটি অফিসারের সাজানো একটি অভিযোগের রহস্য উন্মোচন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সাদ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে তাদের অধিকাংশের বিরুদ্ধেই উঠেছে দুর্নীতির অভিযোগ৷ এদের মধ্যে অন্যতম হলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অঞ্জন মুখাীর্জী৷ এছাড়া আরও কয়েকজন রয়েছেন যাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক রূপ পেতে চলা দুর্নীতির ঘটনাকে ধামাচাপা দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top