News Flash

  • Home
  • Uncategorized
  • সড়ক সংস্কারের দাবীতে কদমতলায় অবরোধ জনতার ,হেনস্থা করার লক্ষ্যে এই আন্দোলন, অভিযোগ মন্ত্রীর
Image

সড়ক সংস্কারের দাবীতে কদমতলায় অবরোধ জনতার ,হেনস্থা করার লক্ষ্যে এই আন্দোলন, অভিযোগ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২০ জুলাই৷৷ উত্তর জেলার কালাছড়া ব্লকাধীন নতুন বাজার এলাকায় কদমতলা ধর্মনগর সড়ক অবরোধ৷ পথ মেরামতির দাবীতে এই অবরোধ৷ সকাল ৯টা থেকে পথ অবরোধে বসে প্রায় ৩শ স্থানীয় পুরুষ মহিলা৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এস ডি এম প্রদীপ আচার্য্য, এস ডি পি ও জ্যোতিশমান দাস চৌধুরী, কালাছড়া ব্লকের বি ডি ও আশিষ বিশ্বাস সহ উচ্চাদস্থ আধিকারীকরা৷ স্থানীয় জনগণ বাঁশ ও টায়ার দিয়ে পথ অবরোধ করে স্লোগান দিতে শুরু করে৷ তাদের দাবী কমদতলা ধর্মনগর সড়ক থেকে ৪৪ নং জাতীয় সড়ক সংলগ্ণ লক্ষীনগর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পথের বেহাল দশা৷ দীর্ঘ ৩০ বছর যাবৎ এই পথটি ব্যবজীর্ণতার ভুগছে কিন্তু স্থানীয় পত্যকরায় গ্রাম পঞ্চায়েত বা ব্লক মেরামতির কোন উদ্যোগ গ্রহণ করেনি৷ দীর্ঘ দিন যাবৎ নরক যন্ত্রনা সহ্য করতে না পেরে গতকাল রাতের আধারে কে বা কারা রাস্তার উপরের কিছুটা অংশের ইট তুলে ফেলে৷ তাই আজ সকাল বেলা স্থানীয় এলাকাবাসী রাগে কদমতলা ধর্মনগর সড়ক অবরোধ করে বসেন৷ এস ডি এম প্রদীপ আচার্য্যের মুখের কথা ক্ষুব্ধ স্থানীয় জনগণ মানতে নারাজ৷ এস ডি এম ঘোসা করে উনার শিত তাপ নিয়ন্ত্রিত অফিসে চলে যান৷ অবশেষে কালাছড়া ব্লকের বি ডি ও আশিষ বিশ্বাস আশ্বাস্থ করেন যে আগামীকাল থেকে ঐ ৩ কিলোমিটার পথের মেরামতির কাজ শুরু হবে৷ বি ডি ও বাবুর আশ্বাসে আশস্থ হয়ে বিকেল তিনটে নাগাদ অবরোধ প্রত্যাহার করে স্থানীয় জনগন৷ টানা ৬ ঘন্টা ব্যস্ততম পথ অবরোধের ফলে যাত্রী দুর্ভোগ হয় চরম৷ অপরদিকে রাজ্যের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিথা নাথ সকাল ১১৩০ মিনিট থেকে এই পথ অবরোধে আটকে পড়েন৷ অবরোধে আটকে পড়ে লালছড়া গ্রাম পঞ্চায়েতে উঠেন৷ একটি সরকারী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বেলা ১১৩০ মিনিটের সময় বাড়ী থেকে রওয়ানা হয়েছিলেন মন্ত্রী৷ কিন্তু উদ্দেশ্য প্রনোদিত ভাবে উনাকে হেনস্থা করার জন্য নতুন বাজার এলাকায় কিছু যুবক স্থানীয় জনগণ নিয়ে পথ অবরোধ করে বসে বলে মন্ত্রী বিজিতা নাথের অভিযোগ৷ উনি আরও বলেন, বিজেপি দলের কিছু কর্মীরা এই কান্ডটি সংঘটিত করেছে বলে উনি ক্ষোভ উগরে দেন৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top