News Flash

  • Home
  • Uncategorized
  • সেফটি ট্যাঙ্কে পড়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ করে সরকারী সাহায্যের দাবী সুবলের
Image

সেফটি ট্যাঙ্কে পড়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ করে সরকারী সাহায্যের দাবী সুবলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ রাজ্য সরকারের বিরুদ্ধে স্বচ্ছ ভারত মিশনের কোটি কোটি টাকা আত্মসাৎ করার গুরুতর অভিযোগ তোলেছেন প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক৷ কামালঘাটে কাঁচা লেট্রিনের সেফটি ট্যাঙ্কে পড়ে মৃত্যু হওয়া শুকলাল সরকার এবং খোকন সরকারের বাড়ি ঘুড়ে এসে বৃহস্পতিবার প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তুলোধুনো করেছেন তিনি৷ গ্রামে ৬০ শতাংশ বাড়িঘড়ে সুলভ শৌচাগার নেই৷ শহরতলির কামালঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত মিশন এখনো সংকীর্ণ রাজনীতির জাতাফলে চালু করেনি মানিক বাবুরা, অভিযোগ করেছেন সুবল ভৌমিক৷ মর্মান্তিকভাবে মৃত্যু হওয়া পরিবারকে প্রশাসন থেকে ৫ হাজার টাকা করে দিয়ে দায়িত্ব খালাস করেছেন মহকুমা প্রশাসন৷ নিহত হতদরিদ্র পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানিয়েছেন তিনি৷ স্থানীয় কোন নির্বাচিত জনপ্রতিনিধি গিয়ে দাড়ায়নি অসহায় পরিবারের পাশে৷ প্রদেশ বিজেপি সাধ আর সাধ্যের মধ্যে নিহত পরিবার গুলির জন্য দলীয় আলোচনার পর সাহার্য্য করার কথা জানিয়েছেন সুবল ভৌমিক৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top