News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটির অবরোধ প্রত্যাহার, আজ দিল্লীতে রিজিজুর সাথে নেতাদের বৈঠক
Image

আইপিএফটির অবরোধ প্রত্যাহার, আজ দিল্লীতে রিজিজুর সাথে নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ টানা ১১ দিনের অবরোধ আন্দোলন প্রত্যাহার৷ বড়মুড়ার খামতিং বাড়িতে জাতীয় সড়ক অবরোধ তুলে নিল আই পি এফ টি৷ পুলিশ প্রশাসন ১৪৪ ধারা জারি করে এবং রণসাজে সজ্জিত ছিল ভোর পাঁচটা থেকে৷ সকাল ৯টার আগেই অবরোধ প্রত্যাহার ঘোষণা করেন এন সি দেববর্মা৷ এদিকে, দলের সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে গঠিত আইপিএফটির একটি টিম শুক্রবার দিল্লীতে যাচ্ছেন৷ সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (এনই) সত্যেন গর্গের সাথে সকাল এগারটায় বৈঠক করবেন নেতারা৷ তারপর বিকাল তিনটা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজুর সাথে বৈঠক করবেন বলে জানা গিয়েছে৷ যদিও, রাজ্য বিজেপি নেতৃত্বের হস্তক্ষেপের কারএেণ রিজিজুর সাথে একটি আলোচনা ভেস্তে গিয়েছিল ইতিপূর্বে৷
এদিকে, কোন ধরনের বল প্রয়োগ ছাড়াই অবরোধ তুলে নেয় আই পি এফ টি৷ সকাল থেকেই বড়মুড়ার পাদদেশ খামতিং বাড়িতে থমথম পরিবেশ৷ একদিকে প্রশাসনের ১৪৪ ধারা জারি অন্যদিকে রণসাজে সজ্জিত পুলিশ, টিএসআর ও সিআরপিএফ জওয়ান৷ ঘটনা স্থলে হাজির, ডিএম, এস পি ওয়েস্ট, আই জি লো এবং অর্ডার, এস ডি পি ও সহ চম্পকনগর ও জিরানীয়া থানার পুলিশ৷ ছিলেন টি এস আর বাহিনীর কমান্ডেন্ট ও পুলিশের পদস্থ আধিকারিক সহ মেজিস্টেট৷ ভোর ৫ টায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়৷ সেইসঙ্গে অবরোধ তুলতে প্রস্তুতি নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷ তাদের সঙ্গে মহিলা পুলিশও ছিল৷ তখনও ব্রিজের ওপাড়ে পৃথক তুইপ্রাল্যান্ডের দাবিতে স্লোগান দিচ্ছিলেন আই পি এফ টি-র কর্মী সমর্থকরা৷ পুলিশ প্রশাসন মাইকে ১৪৪ ধারা ঘোষণা করে অবরোধ মুক্ত করার আহ্বান জানায়৷ ঘন্টা দুয়েক পর দলের কেন্দ্রীয় কমিটির নেতা মঙ্গল দেববর্মাএেবং আই পি এফ টি-র সম্পাদক শুক্লাচরন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলতে আসেন৷ তারা অবরোধ আন্দোলন বৃহস্পতিবার পর্যন্ত চালিয়ে যাবার দাবি জানান৷ অজুহাত দিল্লীতে এদিন তাদের বৈঠক হবে৷ প্রশাসন তাদের দাবি নাকচ করে দেন৷ সকাল ৮টায় প্রশাসন পরিস্কার ভাবে জানিয়েদেয়, এক ঘন্টার মধ্যে অবরোধ প্রত্যাহার করে জাতীয় সড়ক স্বাভাবিক করার৷ অন্যথায় পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে৷ আই পি এফ টি’র নেতৃত্বের কাছে এই বার্তা পৌঁছানোর বিছুক্ষণ পর সভাপতি এন সি দেববর্মা সুর পাল্টে ফেলেন৷ কেন্দ্রীয় সরকার তাদের দাবির প্রতি সাড়া দিয়ে আলোচনা বসতে চলছে বলে উল্লেখ করেন এবং অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন৷ এন সি বাবুর ঘোষণার পরই কর্ম সমর্থকরা উল্লাসিত হয়ে উঠে৷ কেন্দ্র তাদের পৃথক ল্যান্ডের দাবি মঞ্জুর করেছে৷ অবাঞ্চিত দাবি নিয়ে অনির্দিষ্ট কালের অবরোধে বসা, আর মিথ্যা আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার৷ রাজ্য রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছে এই গটাপ নাটক৷ সৌজন্যে অবশ্যই বিজেপি দাবি সিপিআইএম-র ময়দান সরগরম করেছে আই পি এফ টি-র এন সি গোষ্ঠী৷ পৃথক রাজ্যের দাবি জানিয়ে বড়মুড়া পাহাড়ের খামতিং বাড়ি এলাকায় অনির্দিষ্টকালের জাতীয় সড়ক অবরোধ আন্দোলনে বসে আই পি এফ টি৷ পূর্ব ঘোষনা অনুযায়ী তাদের এই আন্দোলন হলেও তাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতে রং চড়িয়েছে৷ শাসক দল সিপিএম এই আন্দোলনের প্রতিবাদে মাঠে নামে৷ বিজেপিকে জড়িয়ে বিক্ষোভ জানায়৷ চন্েল মিছিল ও সভা, কংগ্রেস আরো একধাপ এগিয়ে ১২ ঘন্টার ত্রিপুরার বনধর ডাক দেয়৷ আই পি এফ টি ও বিজেপি যোগ সাজসের অভিযোগ তোলে৷ এরই মাঝে ১১ দিন যাবত জাতীয় সড়ক ও রেল অবরোধ আন্দোলন প্রত্যাহার করতে হস্তক্ষেপ করেন রাজ্যপাল৷ সব কিছুর পরও যখন অবরোধ চলছিল, তখন বিশেষ ভূমিকা নেয় রাজ্য পুলিশ প্রশাসন৷ ১১ দিনের মাথায় ভোর ৫টায় অবরোধ এলাকায় ১৪৪ ধারা জারি করে৷ তারপর চার ঘন্টা আবার ও নাটক চলে বড়মুড়ার পাদদেশে৷ শেষ পর্যন্ত রাজ্য পুলিশ প্রশাসনে গর্জনে, মিথ্যার আশ্রয় নিয়ে আন্দোলন প্রত্যাহার করেন এন সি দেববর্মা৷ বলা হয়, কেন্দ্র তাদের দাবি মেনে নিয়েছে৷ যার কোন সারবত্তা নেই৷ সবটাই ধোয়াশা৷
এদিকে, আজ আন্দোলন স্থলে গিয়ে নরেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন, রাজ্যপাল তাদের দাবি মেনে নিয়েছেন৷ এই খবর শোনামাত্র অবরোধ স্থল ছাড়তে শুরু করেন একাংশ৷ সেসময়ই পুলিশ প্রশাসনের তরফে সেখানে ১৪৪ ধারা জারি করে বাকিদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়৷ এদিকে দেববর্মা সাংবাদিকদের বলেন, যে রাজ্যপাল তাদের দাবিগুলি কেন্দ্রকে জানাবেন৷ কিছুদূর যেতেই রাজ্যপাল তাদের দাবি মেনে নিয়েছেন এই খবর সত্য নয় জানার পরই আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে গঙ্গানগর ও অম্পিরোড এলাকায় অবরোধ শুরু করে৷ ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ তবে গঙ্গানগর ও অম্পিরোড এলাকায় আন্দোলনকারীরা সংখ্যায় কম থাকায় সিআরপিএফ তাদের হটিয়ে দেয়৷ এই মূহূর্তে সারা রাজ্যের মিশ্রজনজনবসতিপ্ এলাকাগুলিতে উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top