News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধী দলের সমর্থক হওয়ার অপরাধে সরকারী সুযোগ বঞ্চিত মহম্মদের পরিবার
Image

বিরোধী দলের সমর্থক হওয়ার অপরাধে সরকারী সুযোগ বঞ্চিত মহম্মদের পরিবার

নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ২০ জুলাই৷৷ রাজ্যে বিরোধী দলের সমর্থক হলে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে এবং সব বঞ্চনা লাঞ্চনা মাথা পেতে সহ্য করতে হবে এই অভিযোগ নতুন নয়৷ এমনি ঘটনা উঠে আসলো অমরপুর আর ডি ব্লকের অর্ন্তগত থাছরা গ্রাম পঞ্চায়েতের দরীদ্রসিমার নিচে বসবাস করা মহম্মদ আলীর পরিবারটির৷ নুন আনতে পান্তা ফুরায় অবস্থা মহম্মদ বাবুর কিন্তু তারপরেও আজ পর্যন্ত মেলেনি কোনো সরকারি সুযোগ সুবিধা৷ মহম্মদ বাবু পেশায় একজন দিনমজুর কোনোমতে ১১ জনের সংসার প্রতিপালন করেন ওনি৷ ১১ জন সদস্যকে নিয়ে জরার্জিন একটি দুচাল বিশিষ্ট ঘরের মধ্যে কোনো মতে দিন কাটিয়ে আসছে৷ ওনি গর্ভের সাথে জানাই যে রাতের বেলা আকাশের তারা এবং দিনের বেলা সুর্যকে ঘর থেকে বসে দেখতে পান বামেদের উন্নয়নের বেলায় তিতিন বেঁচে থাকতে পারছেনা বলে কটাক্ষ করেন৷ অভিযোগ সরকারি সুযোগ সুবিধা বলতে একটি বিপিএল কার্ড৷ বিপিএল কার্ড থাকা সত্বেও ওনার কপালে জুটেনি তৎকালীন একটি ইন্দিরা আবাস যোজনার ঘর প্রধানমন্ত্রী আবাসন যোজনা দূরস্ত৷ অভিযোগ ওই এলাকার বহু নেতা কর্মীরা রয়েছে যারা এখন পর্যন্ত ২/৩ বার করে ইন্দিরা আবাস যোজনার ঘর হাতিয়ে নিয়েছেন৷ বহুবার একটি সরকারি ঘরের জন্য  স্থানীয় পঞ্চায়েতে জানানো হলেও ওনার কথার কোনো পাত্তাই দেয়নি পঞ্চায়েত কতৃপক্ষ৷ ওনার অপরাধ বলতে একটাই ওনি বিরোধী দলের সমর্থক তাই বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে৷ এখন দেখার বিষয় মহম্মদ বাবুর এই দুর্দশার কথা মাথায় রেখে কি প্রদক্ষেপ গ্রহন করে পঞ্চায়েন কর্তৃপক্ষ৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top