News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার সাতটি ভোট পেলেন রামনাথ কোবিন্দ
Image

ত্রিপুরার সাতটি ভোট পেলেন রামনাথ কোবিন্দ

=অভিজিৎ রায়চৌধুর=নয়াদিল্লী, ২০ জুলাই৷৷ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা হয়েছে বৃহস্পতিবার৷ তাতে দেখা গিয়েছে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ তাঁর প্রতিদ্বন্দি মিরা কুমারকে পরাজিত করে দেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন৷ ভারতের উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের ২৮১টি ভোট কোবিন্দের পক্ষে গিয়েছে৷ অন্যদিকে মিরা কুমার পেয়েছেন এই অঞ্চলের রাজ্যগুলির ১৮৩টি ভোট৷
উত্তর পূর্বাঞ্চল থেকে সর্বোচ্চ ভোট আসাম থেকে এসেছেন৷ যার ভ্যালু ১০৫৫৬ টি কোবিন্দের এবং ৪০৬০টি মিরা কুমারের৷ ত্রিপুরায় ১৩৭৮ টি ভ্যালো অফ ভোট পেয়েছেন মিরা কুমার এবং ১৮২টি কোবিন্দের৷ ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় দেখা গিয়েছে ৭টি ভোট গিয়েছে কোবিন্দের পক্ষে৷ বাকি ৫৩ টি ভোট গিয়েছে মিরা কুমারের ঝুলিতে৷ ৭টি ভোটের মধ্যে ৬টি হচ্ছে তৃণমূলের৷ বাকি ১টি ভোট স্বাভাবিক ভাবেই কংগ্রেসের রতন লাল নাথের৷ যেহেতু তিনি কোবিন্দের ভোট প্রচারের সময় গুয়াহাটিতে গিয়ে তাঁর সাথে দেখা করেছিলেন৷
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৭টি ভোট অবৈধ বলে চিহ্ণিত হয়েছে৷ এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ১১টি৷ তাতে দেখা গিয়েছে অবৈধ ভোট পড়েছে সিকিমে ১টি, নাগাল্যান্ডে ২টি, মিজোরামে ১টি, মেঘালয়ে ৩টি এবং মণিপুরে ৪টি ভোট অবৈধ৷ আসাম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের কোন অবৈধ ভোট পাওয়া যায়নি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top