News Flash

  • Home
  • Uncategorized
  • সাত সকালে পৃথক দু’টি অগ্নিকাণ্ড সেন্ট্রাল দিল্লিতে, প্রবল আতঙ্ক
Image

সাত সকালে পৃথক দু’টি অগ্নিকাণ্ড সেন্ট্রাল দিল্লিতে, প্রবল আতঙ্ক

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): সাত সকালে পৃথক দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেন্ট্রাল দিল্লিতে| তবে হতাহতের কোনও খবর নেই| বৃহস্পতিবার সকাল ৬.৩৫ মিনিট নাগাদ প্রথমে আগুন লাগে সেন্ট্রাল দিল্লির আনন্দ পর্বত এলাকায় অবস্থিত একটি দোতলা গোডাউনে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন| দীর্ঘক্ষণ চেষ্টার পর সকাল ৯.১০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|

দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে লাল কেল্লার বিপরীতে লালা লাজপত রায় মার্কেটে| সকাল ৭.২০ মিনিট নাগাদ মার্কেটের ১৫-১৬টি দোকানে আগুন লাগে| দমকলের ১৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পেঁৗছে সকাল ৮.৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর‌্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই সম্ভবত আগুন লেগেছে| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top