News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ নেশার মজুত ভান্ডারে পুলিশি হানা , মূল পান্ডা ধরাছোঁয়ার বাইরে
Image

অবৈধ নেশার মজুত ভান্ডারে পুলিশি হানা , মূল পান্ডা ধরাছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে এ ডিনগর থানা এবং আমতলী থানার বড় সাফল্য৷ বুধবার বাধারঘাট সিলকরা গুদাম ঘড়ের দরজা খোলোর পর চোখ চড়ক গাছ পুলিশের৷ উল্লেখ্য, শহর আগরতলার বনেদী ঔষধ ব্যবসায়ী দত্ত মেডিক্যাল হলের মালিকের গুদাম মঙ্গলবার সিজ করেছিল পুলিশ৷ অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী, ড্রাগ কন্ট্রোলারের আধিকারিকদের মধ্যস্থতায় ঔষধ ভর্তি কাটুনগুলি খোলেছে পুলিশ কর্তারা৷ লক্ষ লক্ষ টাকার কফ সিরাপ, নেশার টেবলেট এবং যৌন উত্তেজনা বড়ির কার্টুন মজুত গুদামে৷ মালগুলি সিজ করেছেন প্রশাসনিকভাবে৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে দত্ত মেডিক্যাল হলের বিরুদ্ধে নেশা সামগ্রী বিক্রির চলতে ঘর্গাহস্ত শানিত করছে পুলিশ৷ নেশার রমরমা বাণিজ্য চলছে ঔষধ বিক্রির আড়ালে৷ শহরের বহু ঔষধ বিক্রেতা নেশা সামগ্রী বিক্রির ব্যবসা চালাচ্ছে বাড়তি কামাই ধান্দার আশায়৷ গুদামে স্টোরকৃত মালগুলি সিজ করে পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন৷ মজার ব্যাপার পুলিশ মূলচক্রকে আটক করতে পারেনি৷ নেশা বিরোধী অভিযানে পুলিশি স্বচ্ছতা বড়সড় প্রশ্ণচিহ্ণের মুখে জনতার দরবারে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top