News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের চলমান অস্থীর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করল বামফ্রন্ট
Image

রাজ্যের চলমান অস্থীর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করল বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ আইপিএফটির অবরোধ আন্দোলন নিয়ে রাজ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করল বামফ্রন্ট রাজ্য কমিটি৷ কমিটি বৈঠকে আইপিএফটির অবরোধ আন্দোলন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷ দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ ত্রিপুরা বামফ্রন্ট কমিটির বৈঠকে আই পি এফ টির (এন সি দেববর্মা গোষ্ঠী)র গত ১০ জুলাই থেকে জাতীয় সড়ক এবং রাজ্যের একমাত্র রেলপথ অনির্দিষ্ট অবরোধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচিত হয়েছে৷ দেশের অন্যতম ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাকে ভাগ করার অযৌক্তিক এবং অবাস্তব দাবিতে আই পি এফ টির (এন সি গোষ্ঠী) রাজ্যের জীবনপথ অবরোধ চালাচ্ছে৷ জনগণের দুর্ভোগ দুর্দশা সৃষ্টি করে অবরোধ করা কোনওভাবে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না৷ এটা সমগ্র ত্রিপুরাবাসীকে অবরুদ্ধ করা এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল৷ গত ১০ দিন ধরে চলা অবরোধ উপজাতি অনুপজাতি নির্বিশেষে সব অংশের মানুষকে ক্ষতিগ্রস্ত করছে৷
আই পি এফ টির জনদুর্ভোগ সৃষ্টিকারী অবরোধের পাশাপাশি ১৮জুলাই আগরতলা শহরে মুখ্যমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের সরকারি বাসভবনে বিজেপির ঘেরাওর চেষ্টা এবং প্ররোচনামূলক কার্যকলাপ রাজ্যে শান্তি-সম্প্রীতি সুস্থিতি বিনষ্টের একই ষড়যন্ত্রের অঙ্গ বলেই বামফ্রন্ট কমিটি মনে করে৷
বিভিন্ন রাজনৈতিক দল, গণতান্ত্রিক সংস্থা, পেশাজীবীদের সংগঠন, উপজাতি সম্প্রদায়ভুক্ত অবসরপ্রাপ্ত অফিসার ও কর্মচারিদের মঞ্চ এবং বিভিন্ন অংশের মানুষ আই পি এফ টি নেতৃত্বকে অবরোধ প্রত্যাহার করে নিতে অনুরোধ জানিয়েছে৷ রাজ্যের বামফ্রন্ট সরকার বেশ কয়েকবার অবরোধ প্রত্যাহার করে নিতে আবেদন জানিয়েছে৷ রাজ্যপালও গতরাতে এক আবেদন প্রচার করে জনদুর্ভোগ আর না বাড়িয়ে অবরোধ প্রত্যাহার করে নিতে আহ্বান জানিয়েছেন৷
ত্রিপুরা বামফ্রন্ট কমিটি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং রাজ্যপালের আবেদনে সাড়া দিয়ে আই পি এফ টি(এন সি গোষ্ঠী)কে রেল ও জাতীয় সড়ক অবরোধ এখনি তুলে নিতে অনুরোধ জানাচ্ছে৷ সমগ্র রাজ্যবাসীকে বিভেদকারী শক্তিগুলোর কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকতে এবং ঐতিহ্যবাহী একতা, শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ্ রাখতে আবেদন জানাচেছ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top