News Flash

  • Home
  • Uncategorized
  • মান্দাই খাদ্য গুদামের স্টোর কিপার রিমান্ডে
Image

মান্দাই খাদ্য গুদামের স্টোর কিপার রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ মান্দাই খাদ্য গুদামের স্টোর কিপার বিপ্লব সিংহ রায়কে ২ দিনের রিমান্ডে নিল পুলিশ৷ মামলার তদন্ত বিবরণী দেখার পর ধৃতকে রিমান্ডে রেখে টানা জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন বিচারক৷ তার বিরুদ্ধে মান্দাই খাদ্য গুদামের মজুত চিনি, চাল, আটা বিপুল পরিমানে নয়ছয়ের অভিযোগ রয়েছে৷ রাজ্য খাদ্য দফতরের এক শীর্ষ স্থানীয় আধিকারিক জানিয়েছেন, এই লুটপাটের বহর এতটাই যে লুটের সামগ্রী টাকার অঙ্ক কোটি টাকার কাছাকাছি হবে বলে ধারণা করা হচ্ছে৷ প্রাথমিক ভাবে তার বিরুদ্ধে অভিযোগ আসার পর জিরানিয়া মহকুমার এসডিএম হিসাব করে অভিযোগের সত্যা পান৷ ২০১০ সাল থেকে শুরু এই লুটকান্ডের হিসাব করে সংশ্লিষ্ট এসডিএম জানতে পারে ২০১৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই খাদ্য গুদাম থেকে সাড়ে সাত লাখ কেজি চাল চুয়ান্ন কেজি চিনি, এক হাজার শাতশ কেজি গম বা আটার কোন হদিশ নেই৷ এরপরই মহকুমা শাসক দায়িত্ব প্রাপ্ত এই স্টোর কিপারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন৷ যদিও এই অভিযোগ মূলে পুলিশ স্টোর কিপারকে গ্রেফতার করতে ব্যথা হয়৷ তবে বেশ  কিছুদিন পালাতক থাকার পর অভিযুক্ত বিপ্লব আদালতে আত্মসমর্পণ করে৷ কিন্তু পুলিশের তরফে আগেই তাকে রিমান্ডে পাওয়ার আবেদন থাকায় এদিন বিচারক তার জামিন নাকচ করে দিয়ে জেল হাজতে পাঠায় এবং কেইস ডায়েরি সহ ধৃতকে ফের আদালতে হাজির করা হলে বিচারক পুলিশের আবেদনে সাড়া দিয়ে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top