News Flash

  • Home
  • Uncategorized
  • কোটায় মাছ বাজারে ভয়াবহ আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত ২
Image

কোটায় মাছ বাজারে ভয়াবহ আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত ২

কোটা (রাজস্থান), ১৯ জুলাই (হি.স.): রাজস্থানের কোটায় শ্রীপুরা এলাকায় মাছ বাজারে আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃতু্য হল দু’জনের| অগ্নিকাণ্ডের ঘটনায় জখম হয়েছেন অন্তত ৬ জন| মঙ্গলবার রাতে শ্রীপুরা এলাকায় মাছ বাজারে হঠাত্ই আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| ঘটনাস্থলে পেঁৗছন জেলা কালেক্টর রোহিত গুপ্তা, কোটা সিটি এসপি অংশুমান ভোমিয়া সহ অন্যান্যরা| আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে প্রায় ১২টি দোকান| আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা হয় ১.৫০ লাখ লিটার জল এবং ৩০০ লিটার রাসায়নিক| দীর্ঘ ৬ ঘন্টার চেষ্টার পর ৱুধবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর‌্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই হয়তো আগুন লেগেছে|

দমকল অফিসার রাকেশ ভ্যস জানিয়েছেন, অগ্নিকাণ্ডে অগ্নিদ্বগ্ধ হয়ে দু’জন প্রাণ হারিয়েছেন| তাঁদের নাম হল, মুস্তাফা কুশরাশি (৪৪) এবং রিয়াজউদ্দিন| তাঁদের বাড়ি ঘন্টাঘর এলাকায়| অগ্নিকাণ্ডের ঘটনায় জখম ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top