News Flash

  • Home
  • Uncategorized
  • মানব সভ্যতার উন্নয়নে এ কেমন বিবর্তন, প্রতিষ্ঠিত ছেলেদের বাবার দিন চলছে ভিক্ষাবৃত্তি করে
Image

মানব সভ্যতার উন্নয়নে এ কেমন বিবর্তন, প্রতিষ্ঠিত ছেলেদের বাবার দিন চলছে ভিক্ষাবৃত্তি করে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷  এক সময়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা তিনি প্রতিষ্ঠিত ছেলের বাবার দিন চলছে ভিক্ষাবৃত্তি করে৷ বাইখোরা বাহারে সুপ্রতিষ্ঠিত মিষ্টি ব্যবসায়ী ছিলে ৮৫ বছরের সাধন দে৷ বর্তমানে তার দুই ছেলে চাকরিজীবী এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী৷ নিজের চার মেয়েকে খুবই ভালো ঘরে বিয়ে দিয়েছেন৷ তা স্বত্ত্বেও ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করছেন তিনি৷ সাধনবাবুর বাড়ি শান্তিরবাজার মহকুমার পশ্চিম চড়কবাই এলাকায়৷ একসময় তিনি খুব কষ্ট করে দোকান করে ছেলে মেয়েদের শিক্ষিত করেছেন৷ ছেলেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সাধন দে হাড় ভাঙা পরিশ্রম করেছেন৷ কিন্তু এখন সেই ছেলেরাই ওনাকে খাবার দিচ্ছেন না৷ বড় ছেলে ডেপুটি আইএস পদে করবুকে কর্মরত আছে৷ আবার মেজ ছেলে বাইখোরা একটি বিদ্যালয়ের বিষয় শিক্ষক৷ ছোট ছেলে বাইখোরাতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী৷ তিন ছেলে মিলে বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি ভাগ করে নেয়৷ মেয়েরাও এখন বাবার তেমন খবর রাখেন না৷ সাধন দে পেটের তাগিদে যখন নিরুপায় হয়ে মানুষের বাড়িতে যান তখন অন্য প্রাপ্ত বয়স্ক এবং শিক্ষক সমাজ ওই বৃদ্ধকে প্রশ্ণ ছুঁড়ে দেয়৷ কিন্তু মনে উত্তর থাকলেও বলার সাহস থাকে না, কারণ যদি খাবার না জোটে৷ সবচাইতে বিস্ময়ের বিষয় হল সাধন দে পনের বছর আগে পশ্চিম চড়কবাই পঞ্চায়েতের সদস্য ছিলেন৷ পাঁচ বছর জনগনের দ্বারা নির্বাচিত প্রতিনিধিত্ব করলেও এখন বৃদ্ধ বয়সে ভাতা পাননি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top