নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ বিএমএস’র সমর্থিত মোটর শ্রমিকদের বিক্ষোভে উত্তাল শহর৷ অবরোধ আন্দোলনের প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা মজদুর সংঘ৷ প্যারাডাইস চৌমুহনীতে সকালে পথ অবরোধে সামিল হয়েছেন৷ অভিযোগ, মজদুর সংঘের সমর্থিতরা পরিবহন দপ্তরের মন্ত্রীর সদর্থক উদ্যোগের দাবী জানিয়ে হতাশ হয়েছেন৷ ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে শ্রমিকদের রুটি রুজগারের নিশ্চয়তায় রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন৷ অভিযোগ, বামফ্রন্টের শাসনকালে রাজ্যে অঘোষিত অর্থনৈতিক অচলাবস্থা চলছে৷ লাইফ লাইন বিকল হওয়ায় একমাত্র শ্রমিকরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে না৷ সাধারন মানুষ অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন৷ রাজ্য ভাগের দাবীতে লাইফ লাইন বিকল ৭ দিন ধরে মুখ্যমন্ত্রী কেন নীরব? শ্রমিকদের কাজ বন্ধের মুখে৷ অভিযোগ, আই পি এফ টি’র আন্দোলন প্রত্যাহার করতে ব্যর্থ সরকার বিএমএসে’র পথ অবরোধ তোলতে কোন সাহসে এগিয়ে আসবেন? আক্রমনাত্মক ভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মজদুর সংঘের নেতৃত্বরা৷ প্যারাডাইস চৌমুহনীতে শ্রমিক সংঘের অবরোধে দু-ধারে প্রবল যানজটের সৃষ্টি হয়৷ আন্দোলনকারীদের তোলতে গিয়ে প্রশ্ণের জবাবে মহকুমা প্রশাসনের আধিকারীকরা ব্যাকফুটে হয়ে পড়েছেন৷ সদর এম ডি এম সুমিত রায় চৌধুরীর মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়৷ দ্রুত লাইফ লাইন চালু করে বৃহত্তর জনস্বার্থের জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপের গল্প শুনিয়েছেন মহকুমা শাসক৷ অনৈতিক দাবীতে উশৃঙ্খল আই পি এফ টি’র আন্দোলন অবরোধ প্রত্যাহারে রাজ্য সরকার এবং অনুগত প্রশাসনের ব্যর্থতা তোলে ধরে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা৷ দিনভড় শহর জুড়ে চাপা ক্ষোভ বিরাজ করে শ্রমিক সংঘের সমর্থিতদের মধ্যে৷

বড়মুড়ার অবরোধের উত্তপ্ত হাওয়া রাজধানীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী মজদুর সংঘের
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















