News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী রিজিজুর ফোন মুখ্যমন্ত্রীকে, আজ দিল্লীতে অবরোধ নিয়ে বৈঠক
Image

কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী রিজিজুর ফোন মুখ্যমন্ত্রীকে, আজ দিল্লীতে অবরোধ নিয়ে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ আজ অষ্টম দিন অতিক্রান্ত৷ আইপিএফটির এই অবরোধ আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যে যেমন রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে তেমনি কেন্দ্রের সাথে অবরোাধাকারীদের বৈঠক নিয়েও চলছে চাপানউতোর৷
আজ রাজ্য সরকারের তরফে পাঠানো এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী কিরণে রিজিজুর কথা হয়৷ কিরেণ রিজিজু জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং কিরেণ রিজিজুকে আই পি এফ টি-এর প্রতিনিধি যাঁরা দিল্লিতে অবস্থান করছেন তাঁদের সাথে কথা বলার দায়িত্ব দিয়েছেন৷ কিরেণ রিজিজু ১৮ জুলাই বিকালে আই পি এফ টি দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবেন বলে মুখ্যমন্ত্রীকে জানান৷
এদিকে, ভারতীয় মজদুর সংঘের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল আজ মহকারণে পরিবহণমন্ত্রী মানিক দে-র সঙ্গে সাক্ষাত করেন৷ আই পি এফ টি(এন সি) গোষ্ঠী কর্তৃক জাতীয় সড়ক ও রেল অবরোধের কর্মসূচীর দরুণ রাজ্যবাসীকে যে গভীর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এ বিষয়ে প্রতিনিধি দলটি অবিলম্বে জাতীয় সড়ক ও রেল অবরোধ মুক্ত করতে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে দাবি জানান৷ এই প্রসঙ্গে পরিবহণমন্ত্রী বলেন, অবরোধের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট দলের নেতৃবৃন্দের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা হয়েছে৷ রাজ্য সরকারের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের বারংবার আবেদনও করা হয়েছে৷ কিন্তু তাদের বক্তব্য-কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার জন্য তারা অপেক্ষমান৷ সেই আলোচনার পরই তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে৷ পরিবহনমন্ত্রী প্রতিনিধি দলটিকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার জাতীয় সড়ক ও রেল অবরোধকারীদের রাজ্য ভাগের দাবিকে সমর্থন করেনা৷ জাতীয় সড়ক ও রেল অবরোধের কারণে রাজ্যবাসী যে সমস্যার সম্মুখীন হয়েছেন এর পরিপ্রেক্ষিতে এই অবরোধ আন্দোলন প্রত্যাহারের পুনরায় আবেদন জানিয়েছেন পরিবহণমন্ত্রী৷
এদিকে, জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ আজ অষ্টম দিনে স্থিতাবস্থা বজায় রয়েছে৷ তবে নতুন করে কিছু কর্মী সমর্থকের সামিল হওয়া এবং প্রচুর পরিমাণে গাড়ি দিয়ে খাদ্য সামগ্রী আসার ফলে এদের পেছনে কারা, এনিয়ে বিভিন্ন মহলে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ গতকাল দিনভর পৃথক রাজ্যের দাবীতে আইপিএফটির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ নিয়ে বিস্তর টানাপোড়ন চলে৷ কিন্তু সমস্যার কোন সুরাহা হয়নি এবং বিষয়টিতে রাজনৈতিক জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে৷ এই প্রথম সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার তার মৌনতা ভেঙ্গেছেন৷ কিন্তু তারপর আজ সকাল থেকে অবরোধ স্থল খামতিং বাড়িতে অবরোধ কর্মসূচি নতুন উদ্যমে শুরু হয়েছে৷ আজ সকাল থেকেই খামতিং বাড়িতে অবরোধকারীদের মধ্যে বিভিন্ন এলাকা থেকে গাড়ি বোঝাই করে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী আসতে থাকে৷ পরবর্তী সময় নতুন করে বেশ কিছু আইপিএফটির সমর্থক অবরোধ স্থলে এসে হাজির হন৷ আইপিএফটিকে কারা এভাবে সাহায্য করছে এনিয়ে ইতিমধ্যেই বিস্তর বিতর্ক শুরু হয়েছে৷ রাজ্যের বিবদমান দুই রাজনৈতিক দল সিপিআইএম এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে আইপিএফটিকে মদত দেওয়ার অভিযোগ তুলেছে৷ আজ সকালের ঘটনাক্রম এই বিতর্ককে আরও চাঙ্গা করে দিয়েছে৷ অন্যদিকে আইপিএফটির নেতারা আশা করছেন আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে তাদের প্রদিনিধিদের বৈঠক হবে৷ আর এই বৈঠকের পরেই অবরোধ প্রত্যাহার করা না করা নিয়ে সিদ্ধান্ত হবে বলে আইপিএফটির সভাপতি এনসি দেববর্র্ম জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top